কেশবপুর (যশোর) শামসুর রহমান : কলেজ পরিচালনা পরিষদের তৎপরতায় যশোরের কেশবপুররের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হিজলডাঙ্গা শহীদ ফ্লাইড লেঃ মামুদ মেমোরিয়াল কলেজটি তার হারানো গৌরব ফিরে পেতে শুধু করেছে। ২০০৬ সালে কলেজটি ফলাফলের দিকদিয়ে যশোর যশোর শিক্ষা বোর্ডের সেরা ১০টিতে স্থান করে নেয়। কিস্তু ওই কলেজের অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির কারণে একাডেমিক কার্যক্রম, অর্থনৈতিক অব্যবস্থাপনা, প্রশাসনিক ব্যর্থতা, ফলাফল বিপর্যয়সহ কলেজেটি নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। এমন সময় কলেজটির স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষ্যে কেশবপুরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করেন।

জানাগেছে, কেশবপুরের সাবেক সাংসদ মাওলানা সাখাওয়াত হোসেন তার ছেলে শহীদ ফ্লাইড লেঃ মাসুদের অকাল মৃত্যুকে স্মরনীয় করে রাখতে পৈত্রিক ৬৬ বিঘা জমির ওপর ১৯৯৭ সালে হিজলডাঙ্গা শহীদ ফ্লাইড লেঃ মাসুদ মেমোরিয়াল কলেজটি প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে উচ্চ মাধ্যমিক শাখা এমপিও ভুক্ত হয়। এইচএসসি ছাড়াও কলেজটিতে ব্যবসায় ব্যবস্থাপনা শাখা, কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম শাখা ও স্নাতক শাখা চালু রয়েছে। ৯৩৭ জন ছাত্র-ছাত্রীর সেবায় ৬৭ জন শিক্ষক কর্মচারী রয়েছে। এর মধ্যে ৩৮ জন শিক্ষক কর্মচারী এমপিও ভুক্ত না হয়েও প্রতিষ্ঠানের টানে বিনা বেতনে শ্রম দিতে গিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ২০০৫ সালের ২২ এপ্রিল কলেজের বিভিন্ন ফান্ডের লাখ লাখ টাকা আতœসাতের অভিযোগে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন অধ্যক্ষ মশিয়ার রহমানকে অপসারণ করেন। ২০১০ সালে তিনি বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করে জোর লোবিং চালিয়ে পুনরায় অধ্যক্ষের দায়িত্ব ফিরে পেলেও তার প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতির কারণে কলেজের ফান্ড থাকতো শূন্যের কোটায়। ফলে কলেজটি নানাবিধ সমস্যায় মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়ে পড়ে। এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে এ সমস্যা নিরসনে কেশবপুরের সংসদ ও জন প্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি করে আর্থিক স্বচ্ছতা আনায়নের লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করেন তার অংশ হিসেবে ঐতিহ্যবাহী এই বহুমুখী প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে যশোর সরকারী শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অবসর প্রাপ্ত ইংরেজী বিভাগের অধ্যাপক সামছুর রহমানকে মনোনিত করেন। তিনি স্বল্প সময়ের মধ্যে অতিতের সকল অব্যবস্থাপনা দূর করে কলেজটিতে শিক্ষার পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেন।
কলেজের বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের মেধাবী ছাত্রী শান্তা জানায়, সামছুর রহমান স্যার আমাদের কলেজের সভাপতি হয়েছেন বলেই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা কলেজের ছাত্রাবাসে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা ও অনাবাসিক শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করেছেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের নির্ধারিত ইউনিফর্ম, আইডি কার্ডসহ শিক্ষকদের মধ্যে থেকে শাখা ভিত্তিক ইনচার্জের দায়িত্ব দিয়ে শতভাগ ক্লাস পরিচালনা করায় শিক্ষার্থীরা খুবই খুশি।
কলেজের শিক্ষক প্রতিনিধি সম কামরুজ্জামান জানান, কলেজের আয় ব্যয়ের হিসেব গরমিল থাকার কারণে তিনি সভাপতি মনোনীত হয়েই আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে শিক্ষকদের মধ্যে থেকে হিসেব কমিটি গঠন করে বিভিন্ন ফান্ডের আদায়কৃত অর্থ ব্যাংকে জমা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি সর্বমহলে যোগাযোগ স্থাপন করায় চলতি শিক্ষা বর্ষে প্রত্যাশিত ৪ শতাধিক ছাত্র-ছাত্রী ভর্তি করান। ভর্তিকৃত সকল ছাত্র ছাত্রীদের হাতে ক্লাস শুরুর প্রথম দিনেই বিনামূল্যের পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন। কলেজের সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা ফিরে আসায় ইতোমধ্যে নন এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের কলেজ ফান্ড থেকে মাসিক ভাতার ব্যবস্থা করেছেন। এছাড়াও তিনি সকল এমপিওভূক্ত শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নেয়ার জন্য কলেজ ফান্ড থেকে ৫০০ টাকা হারে সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন।
কলেজের অনিয়ম ও দুর্নীতির কথা অস্বীকার করে অধ্যক্ষ মশিয়ার রহমান বলেন, ইতোপূর্বে এ প্রতিষ্টানের অবকাঠামো উন্নয়ন কলেজ ফান্ড থেকে করতে হয়েছে বলে মজবুত কোন ফান্ড গড়ে ওঠেনি। তবে বর্তমান সভাপতি কলেজটির সার্বিক উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করায় ভালো চলছে। প্রতিষ্ঠানের টিন সেডের ঘরগুলোর টিনে মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। একই সাথে ১৬টি শ্রেণী কক্ষে ক্লাস চলে। তাই এ মুহূতে তা সংস্কার প্রয়োজন।
এ ব্যাপারে সভাপতি সামছুর রহমান বলেন, যে প্রত্যাশা নিয়ে আমাকে কলেজের সভাপতি মনোনীত করা হয়েছে সে লক্ষ্যই আমি কাজ করে যাচ্ছি। প্রতিষ্ঠানের ভঙ্গুর অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সমস্যা চিহ্নিত করে ২৬টি প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। কলেজের হিসেবে গড়মিল থাকায় সাম্প্রতি শিক্ষামন্ত্রণালয়ের একজন যুগ্মœ সচিবের নেতৃত্বে অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতিবেদন হস্তগত হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।




