ads

সোমবার , ২০ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে অধ্যক্ষের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২০, ২০১৪ ২:৫৭ অপরাহ্ণ
কেশবপুরে অধ্যক্ষের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি : রবিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আল আমিন মডেল একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগ নেতা প্রাক্তন শিক্ষক আতিয়ার রহমান। লিখিত বক্তব্য পাঠকালে তিনি জানান, গত ১অক্টোবর যশোর প্রেসক্লাবের সামনে মানব বন্ধনে সৃষ্ট গোলযোগের মামলায় প্রাথমিক শিক্ষায় যশোর জেলার শ্রেষ্ট দশের মধ্যে স্থান করে নেয়া কেশবপুর শহরের ঐতিহ্যবাহী আল আমিন মডেল একাডেমীর অধ্যক্ষ আব্দুল গফুরকে ষড়যন্ত্রমূলকভাবে যশোর মডেল থানার ২টি মামলায় আসামি করা হয়েছে। যার সাথে অধ্যক্ষ আব্দুল গফুরের কোন সম্পর্ক নাই। ঘটনার দিনে অধ্যক্ষ আব্দুল গফুর প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

Shamol Bangla Ads

একাডেমীর অধ্যক্ষ আব্দুল গফুর কারাগারে আটক থাকায় প্রতিষ্ঠানের ৫শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া মারাত্মকভাবে বিঘিœত হচ্ছ্ ে। তিনি কোনদিনও কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। তিনি কেশবপুর শহরে বসবাস করলেও তার জন্মস্থান কেশবপুরের কর্ন্দপপুর গ্রামে গোষ্ঠিগত দ্বন্ধের শিকার হয়ে তিনি একের পর এক ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার হচ্ছেন। তিনি আরও জানান, আব্দুল গফুর যশোরের ঘটনার সাথে কোনভাবেই সম্পৃক্ত নন। একাডেমির ৫শতাধিক শিক্ষার্থীর উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

কেশবপুরে ছিনতাইকারীসহ আটক -৩

Shamol Bangla Ads

যশোরের কেশবপুরে রোববার রাতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ৩ জন আটক হয়েছে। থানার ওসি (তদন্ত) খন্দকার শামীম জানান,পুলিশের অভিযানে আটককৃতরা হলো উপজেলার খৈাপদই গ্রামের মফিদুল ইসলামের ছেলে কামরুজ্জামান(২৪),মহাদেবপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইকবাল হোসেন(২৫) ও আলতাপোল গ্রামের আনার আলী সানার ছেলে মশিয়ার রহমান(৪০)। কামরুজ্জামান ও ইকবালের বিরুদ্ধে মটরসাইকেল ছিনতাই এর অভিযোগ রয়েছে। সোমবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads