ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে আওয়ামী লীগ চাঙ্গা, বিএনপি নিস্ক্রিয়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৯, ২০১৪ ২:৫৯ অপরাহ্ণ
হোসেনপুরে আওয়ামী লীগ চাঙ্গা, বিএনপি নিস্ক্রিয়

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আওয়ামীলীগের চলমান কাউন্সিলকে সামনে রেখে চাঙ্গা তৃণমূলের নেতা কর্মীদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যদিকে দীর্ঘদিনেও উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় বর্তমান নেতৃত্বের আস্থা সংকটে দলীয় নেতাকর্মীরা নিস্ক্রিয় হয়ে পড়ছেন। ফলে উপজেলা বিএনপির কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। এতে বিএনপিতে একদিকে ইমেজ সংকট,অন্যদিকে কোন্দলে সুসংগঠিত হতে পারছেনা দলটি।

Shamol Bangla Ads

খোঁজ নিয়ে জানাযায়, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি উপজেলার সিদলা ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল সফল ভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৩ অক্টোবর শাহেদল ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল হওয়ার কথা রয়েছে।পর্যায়ক্রমে পুমদি,জিনারী,আড়াইবাড়িয়া ও হোসেনপুর পৌরসভার কাউন্সিলও প্রক্রিয়াধীন। তাই প্রত্যন্ত গ্রাম-গঞ্জ থেকে শুরু করে উপজেলা সদরের আওয়ামীলীগের নেতাকর্মীরা এখন সু-সংগঠিত ও উজ্জিবিত । কিন্তু উপজেলা বিএনপির এক যুগেও কাউন্সিল না হওয়ায় নেতা কর্মীরা হতাশা হয়ে নিস্ক্রিয় হয়ে পড়ায় নেতাকর্মীরা গত ১৬ আগষ্টের কালো পতাকা মিছিল,বিএনপির প্রতিষ্টা বার্ষিকী, তারেক রহমানের কারা মুক্তি দিবসসহ দলীয় কোন গুরুত্বপূর্ণ কর্মসূচী সফল ভাবে বাস্তবায়ন করতে পারছেনা। এর জন্য তৃণমূলের নেতাকর্মীরা বর্তমান কমিটির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের অযোগ্য নেতৃত্বকেই দায়ি করেছেন।
সরেজমিনে তথ্যানুসন্ধ্যানে কালে বিএনপির সিনিয়র নেতারা জানান, ২০০৮ সালে কিশোরগঞ্জের বাসিন্দা জহিরুল ইসলাম মবিনকে আহবায়ক করে ৭১ সদস্যের হোসেনপুর উপজেলা বিএনপির কমিটি গঠিত হলেও দীর্ঘ দিনেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ আহবায়ক মবিনকে ফের উপজেলা বিএনপির আহবায়ক করায় নেতাকর্মীদের মধ্যে কোন্দল দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সাবেক পৌর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চনসহ ত্যাগী নেতাকর্মীরা মবিনের অযোগ্যতাকে দায়ী করে কুশপুত্তলিকা দাহসহ বহুবার বিক্ষোভ মিছিল করে অযোগ্য নেতৃত্ব পরিবর্তনের দাবি জানায়। কিন্তু অদ্যবধি প্রতিকার না পাওয়ায় বিএনপিতে কোন্দন প্রকট আকার ধারন করে। অভিযোগ রয়েছে, পদধারী নেতারা তৃনমূল কর্মীদের মূল্যায়ন না করায় বিএনপির মাঠ পর্যায়ে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে।এতে আওয়ামীলীগের সাথে পাল্লা দিয়ে বিএনপির কোন কর্মসূচি বাস্তবায়ন এখন হুমকির মূখে পড়েছে।তাই তৃণমূণ বিএনপির নেতাকর্মীরা দল সু সংগঠিত করতে কেন্দ্রিয় নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads