ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাত পাকে বাধা হলো না স্কুল শিক্ষক নারায়ণের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৯, ২০১৪ ৭:০৭ অপরাহ্ণ
সাত পাকে বাধা হলো না স্কুল শিক্ষক নারায়ণের

মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার) : সাত পাকে বাধা হলো না স্কুল শিক্ষক নারায়ণ দাশের (৩০)। পহেলা নভেম্বর তার বিয়ের দিন ধার্য্য ছিলো। বউয়ের জন্য দামি শাড়িসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্রও কেনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে বিয়ের পিঁিড়তে বসতেন স্কুল শিক্ষক নারায়ণ দাশ। তার সেই রঙ্গিন স্বপ্ন্ যেন দু:স্বপ্নে পরিণত হয়েছে। ১৯অক্টোবর ভোররাত আড়াইটায় সশস্ত্র ডাকাতের গুলিতে প্রাণ হারান এই স্কুল শিক্ষক নারায়ণ দাশ। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের দিগরপানখালী এলাকায়। ওইসময় সশস্ত্র ডাকাতের গুলিতে বৃদ্ধ পিতা প্রফুল্ল দাশ ও বৃদ্ধা মা চঞ্চলা দাশ (৭০) সহ ৫জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়; এদিন ভোররাত আড়াইটায় ১২/১৫ জনের সশস্ত্র ডাকাত দল চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের দিগর পানখালীর প্রফুল্ল দাশ প্রকাশ সাঁচি রাম দাশের বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। ওইসময় ডাকাত দলের কয়েকজন সদস্য ওঠোনে গিয়ে এক গ্লাস পানি দিতে বলেন। এতো রাতে কিসের পানি, তোমরা কারা জিজ্ঞাসা করেন বাড়ির কর্তা প্রফুল্ল দাশ। এসময় ডাকাত দলের সদস্যরা বলেন, আমরা এলাকার ছেলে নদীতে মাছ ধরতেছি। তাই একটু পানি দেন। সরল মনে প্রফুল্ল দাশ দরজা খুলে দেন। সুযোগ পেয়ে ডাকাত দলের কয়েকজন সশস্ত্র ঢুকে পড়ে বাড়িতে। তাদের কাছে অস্ত্র দেখে চিৎকার দেন বাড়ির অন্য সদ্যসরা। ওইসময় স্কুল শিক্ষক নারায়ণ দাশ এক ডাকাতকে ধরে ফেললে অন্য সদস্য এসে পেটের মধ্যে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে নারায়ণ। এসময় ডাকাত দলকে বাঁধা দেয়ায় পিতা প্রফুল্ল দাশ (৭০), মা চঞ্চলা দাশ (৬৫) ছোট ভাই শংকর দাশ(২২), বোন দিপা (২) সহ ৫জন আহত হয়েছে। গুলিতে গুরুতর আহত নারায়ণ দাশকে তাৎক্ষনিক চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেকে নারায়ণ দাশ ভোর ৪টার দিকে মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নারায়ণ দাশের লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। আহতদের চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। পাশাপাশি সমাজসেবা মুলক প্রতিষ্ঠান গ্রীণভিশন বাংলাদেশের একজন সদস্য। ঘটনার পরপরই চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ঘটনার সাথে কাউকে গ্রেফতার করতে পারেনি। তাছাড়া চোখে পড়ার মতো পুলিশের তৎপরতা দেখাও যাচ্ছে না। এদিকে স্কুল শিক্ষক নারায়ণ দাশের হত্যার বিষয় নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। পরিকল্পিত হত্যাকান্ড নাকি ডাকাতের গুলিতে খুন হয়েছে। এরকম প্রশ্ন সাধারণ মানুষের মাঝে ঘোরফাক খাচ্ছে। নারায়ণকে হত্যার পর দিগরপান এলাকায় সংখ্যালঘু পরিবারের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক তপন কান্তি দাশ এঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতি না অন্য কোন কারণে হত্যা করেছে তা এখনো বলে যাচ্ছে না।

Shamol Bangla Ads

চকরিয়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ

চকরিয়া পৌরশহরের চিরিংগা সোসাইটি ফল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর ত্রি-বার্ষিক নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অধিকাংশ প্রার্থী এ নির্বাচন বয়কট করে পূন:নির্বাচনের দাবী জানিয়েছেন।
লিখিত বক্তব্যে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল অভিযোগ করেছেন, গত ১৪ অক্টোবর’১৪ইং অনুষ্ঠিত নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা ব্যাপক অনিয়মের আশ্রয় নিয়েছেন। সমিতির ৫৬১জন সদস্যের মধ্যে পূর্বের কমিটির কর্মকর্তাদের আত্মীয়স্বজন সহ মোটা অংকের অর্থের বিনিময়ে প্রায় ১৩০জন অপ্রাপ্ত বয়স্কদের ভোটার ও সদস্য করেছেন। এসব ভোটারদের চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দিতে প্রতিদ্বন্দ্বিতাকারী সভাপতি প্রার্থী জয়নাল উদ্দিনসহ শতশত সদস্যদের নিয়ে উপজেলা সমবায় অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে। সমবায় অফিসার ও নির্বাচনে দায়িত্বরত অপরাপর কর্মকর্তারা অপ্রাপ্ত বয়স্ক এসব ভোটাদের বাদ দিয়ে নির্বাচন করা হবে বলে উপস্থিত সকলকে আশ্বস্থ করেন। কিন্তু উল্লেখিত অপ্রাপ্ত বয়স্ক ভোটারদের রেখেই নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে অগ্রহণযোগ্য ও প্রহসনের একটি সাজানো নির্বাচন করেছে উপজেলা সমবায় কর্মকর্তা।
তিনি আরো অভিযোগ করে বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা আবু তাহের ও মো: হোসানগীর (হোছন) সহ অন্যান্য কর্মকর্তারা মোটা অংকের টাকার বিনিময়ে অপরাপর প্রার্থীদের বিজয়ী করতে সকল ধরণের কৌশল অবলম্বন করেছেন। প্রায় ৭০টির মতো সদস্য পাশবহি নির্বাচন অফিসে নিজেদের আয়ত্বে জব্দ করে রেখে ওই সব বহি নিয়ে জাল ভোট দিতে সহায়তা করেছে। অধিকাংশ ভোটারদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কর্তাদের মনোনীত প্রার্থীদের ভোট দিতে ক্ষমতা প্রয়োগ করেছে। এমনকি অনেক ব্যালট পেপারে নির্বাচনী কর্তারা সীল মেরে মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সহায়তা করেছে। ভোট চলাকালে একাধিকবার অনিয়মের অভিযোগ করা সত্ত্বেও কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করেনি সমবায় অফিসের এসব কর্তারা। এসব অনিয়ম সম্পর্কে খোদ নির্বাচন কমিটির সদস্য বশির আহমদ এবিষয়ে অবগত রয়েছেন।
তাই সংবাদ সম্মেলনে অবিলম্বে তদন্ত পূর্বক অপ্রাপ্ত বয়স্ক ভোটারদের বাদ রেখে, অনিয়ম, স্বেচ্ছাচারিতা পরিহার করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু পূন:নির্বাচন দেয়ার সমবায় মন্ত্রণালয়ের মহাপরিচালক, সমবায় রেজিষ্টার, চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা, কক্সবাজার জেলা সমবায় অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি কামনা করেন তিনি।

Shamol Bangla Ads

চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন

বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। উক্ত কমিটিতে কলেজের বর্তমান সাধারণ সম্পাদক তোয়াছিন আনোয়ার জিহান সভাপতি ও মো: মুবিনুল ইসলাম সাধারণ সম্পাদক, সোহেল রানা পারভেজ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, রাসেল চন্দ্র সুশীল সাংগঠনিক সম্পাদক ও রিয়াদ উদ্দিন রিয়াদকে সাংগঠনিক সম্পাদক করে ৬সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন উপজেলা ছাত্রলীগ। গতকাল ১৬ অক্টোবর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেফায়েতুল কবির বাপ্পী ও সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভায় এ কমিটি অনুমোদন দিয়েছেন। তাদেরকে আগামী দুই মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন কচির, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads