ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংশোধন হচ্ছে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা আইন : আওতায় থাকছে না যুদ্ধাপরাধে দন্ডিতরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৯, ২০১৪ ৯:০৮ অপরাহ্ণ

Anisul Hoqueশ্যামলবাংলা ডেস্ক : সংশোধন হচ্ছে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা আইন। সাধারণ ক্ষমতার আওতায় থাকছে না যুদ্ধাপরাধে দন্ডিতরা, শীঘ্রই রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আইন সংশোধন হচ্ছে- ঠিক এমন কথাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। ১৯ অক্টোবর রবিবার দুপুরে রাজধানীর বিয়াম অডিটরিয়ামে জুডিসিয়াল অ্যাডমিনেস্ট্রেশন আয়োজিত ‘জুডিশিয়াল মেডিয়েশন স্কিল ট্রেনিং ফর অ্যাকটিভ জাজেস’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে দন্ডিতদের যাতে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করতে না পারেন, সে বিষয়ে নতুন করে আইন সংশোধনের কথা ভাবা হচ্ছে।
তিনি বলেন, ভবিষ্যতে কোন রাষ্ট্রপতি মানবতাবিরোধী অপরাধীদেরকে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের বলে ক্ষমা করবেন, এটা সম্ভব নয়। মন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ মন্ত্রী ছিলেন। যাতে আগামীতে কোন সরকারের রাষ্ট্রপতি এসব অপরাধীদের সাধারণ ক্ষমা করতে না পারে সে জন্য আইনটি সংশোধন করা হচ্ছে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর পুর্ণাঙ্গ রায়ের পর রিভিউ সুবিধা থাকছে কি-না এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সাঈদীর মামলার রায়ের কপি এখনও আমরা হাতে পাইনি। পাওয়ার পরে আমরা রিভিও করবো। তিনি বলেন, আইনের ফাঁকের মাধ্যমে যাতে এসব অপরাধী বের হতে না পারে সে বিষয়গুলো নতুন আইনে থাকবে। আগামী নভেম্বর মাসের মধ্যে মন্ত্রিসভায় আইন উত্থাপন করা হবে বলে জানান তিনি।

Need Ads