ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের চুরখাই বাজারে যাত্রী হয়রানি বন্ধ ও মানসম্মত খাবার পরিবেশনে সচেতনতাসূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত বিভিন্ন যাত্রীবাহী বাসে কিংবা গাড়ীতে যাত্রা বিরতির সময় খাবারের দোকানে খাদ্যমান নিয়ে জেলা পুলিশের আয়োজনে এই মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

সভায় মূল বক্তা ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন। তিনি বলেন, জন সাধারণ এখন পুলিশের বন্ধু এবং আরো কাছাকাছি এসে এক যোগে কাজ করছে। তিনি সকলকে পুলিশের সংশ্লিষ্ট মোবাইল নম্বর সংগ্রহ করার অনুরোধ জানান। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার মামুন যাত্রা বিরতির সময় যাত্রীদের পুরোপুরি নিরাপত্তার আশ্বাস দেন এবং যাত্রীদের খাবারের সময় হোটেল মালিকদের সম্পূণ বিশুদ্ধ খাবার ও মানসম্পন্ন খাবার পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার বলেন নোংরা বা বাসী খাবার পরিবেশন করা যাবেনা। কোতোয়ালী মডেল থানার ওসি আবু মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভাবখালী ইউনিয়ন চেয়াম্যান মোঃ তাইজুল ইসলাম, ডাঃ জালাল উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় হোটেল মালিক, হোটেল কর্মচারি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।




