ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে যৌতুকের দাবিতে বউ পেটানোর অভিযোগে ব্র্যাক কর্মকর্তা গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৯, ২০১৪ ৮:৩৮ অপরাহ্ণ
মহাদেবপুরে যৌতুকের দাবিতে বউ পেটানোর অভিযোগে ব্র্যাক কর্মকর্তা গ্রেফতার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবীতে বউ পেটানোর অভিযোগে ব্র্যাকের এক কর্মকর্তাকে ১৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার চান্দাস ইউনিয়নের ব্র্যাকের বাগডোব শাখার দাবী কর্মসূচীর প্রগ্রাম সহকারী (পিএ) আইনুল হকের প্রথম স্ত্রী মোসাঃ রেবানা বেগম এ অভিযোগ দায়ের করেন।

Shamol Bangla Ads

প্রথম স্ত্রী রেবানা অভিযোগ করেন, আইনুল হক গত বছরের শেষের দিকে গোপনে জেলার সাপাহার উপজেলা সদরে দ্বিতীয় বিয়ে করে। এ বিয়ের পর থেকেই ১ লাখ টাকা যৌতুক দাবি করে তার স্বামী বিভিন্ন সময় তাকে অকথ্য নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় আইনুল হক প্রথম স্ত্রী রেবানা বেগমকে বেধরক মারপিটে গুরুতর জখম করে তালাক দেয়ার হুমকী দেয়। ওই মারপিটের ঘটনায় আহত রেবানাকে মহাদেবপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। রেবানা এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ রবিবার সন্ধ্যায় আইনুল হককে গ্রেফতার করে। স্ত্রীর দেয়া অভিযোগে স্বামী আইনুল হককে গ্রেফতারের সত্যতা স্বাীকার করেছেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

Need Ads