ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৯, ২০১৪ ৮:৫০ অপরাহ্ণ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে ১শ’ আড়াই বোতল ফেন্সিডিলসহ আলমগীর হোসেন (১৮), গোলাম রব্বানী (২২),মিশুক চালক বুধু মোহাম্মদ (২২) ও অপর অভিযানে আনোয়ার হোসেন (৩৫) সহ চার মাদক ব্যবসায় গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানাগেছে, বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই মারাধার গ্রামের ফয়েজ আহাম্মেদের ছেলে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন, ধনতলা গ্রামের সাহাদোত আলীর ছেলে গোলাম রব্বানীসহ মিশুকচালক বধু মোহাম্মদের মিশুকযোগে সীমান্ত থেকে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বালিয়াডাঙ্গী থানার সামনে এসে পৌছালে ওইসময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মিশুকটি গতিরোধ করে তল্লাশী চালিয়ে টেলিভিশনের ভিতর থেকে ভারতীয় ১শ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর মিশুক চালকসহ তিনজনকে গ্রেফতার করে গতকাল জেলহাজতে পাঠিয়েছে।
অপরদিকে, উপজেলার দুওসুও তেরকোনিয়া গ্রামে গতকাল বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী থানার এ এসআই আজিজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন নিকট থেকে আড়াই বোতল ফেন্সিডিল উদ্ধারের পর তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে স্থানীয় থানায় পৃথকভাবে দুটি মামলা দায়ের হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads