ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর হাতে নিষিদ্ধ গাইড বই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৯, ২০১৪ ৪:০৭ অপরাহ্ণ
বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর হাতে নিষিদ্ধ গাইড বই

শিক্ষকদের চাপে কিনতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা

বগুড়া প্রতিনিধি :
বগুড়া জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিষিদ্ধ গাইড বই এর ব্যবহার জমজমাট ভাবে চলছে। গাইড বই ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি উপেক্ষা করে প্রাথমিক বিদ্যালয়ের এক শ্রেনীর শিক্ষক পুস্তক প্রকাশকদের সাথে যোগসাজশ করে ছাত্র-ছাত্রীদেরকে এসব গাইড বই কিনতে বাধ্য করাচ্ছে। বগুড়া জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে অধিকাংশ ছাত্র-ছাত্রীরাই শ্রেনী কক্ষে বিভিন্ন প্রকাশনার গাইড বই পড়ছে। গত কয়েকদিন আগে প্রাথমিক শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে পঞ্চম শ্রেনী কক্ষে ছাত্র-ছাত্রীদের কাছে গাইড বই দেখতে পান। পরে তিনি বিষয়টি পরিদর্শন খাতায় লেখার কারনে ওই বিদ্যালয়ের একজন শিক্ষক স্থানীয় লোকজনদেরকে উস্কে দিয়ে ওই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আনে। এঘটনার পর থেকে প্রাথমিক শিক্ষা বিভাগে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা শংকিত হয়ে পড়েছেন।
জানাগেছে, বগুড়া জেলার সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম গত ১৫ অক্টোবর দুপুর আড়াইটায় শাজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশনে যান। তিনি পঞ্চম শ্রেনী কক্ষে পরিদর্শন কালে দেখতে পান অধিকাংশ ছাত্র-ছাত্রী লেকচার এবং ক্যাপটেন প্রকাশনীর গাইড বই শ্রেনী কক্ষে নিয়ে এসেছে। ছাত্র-ছাত্রীরা পরিদর্শন কর্মকর্তাকে জানায় শ্রেনী শিক্ষক জাহাঙ্গীর আলম তাদেরকে গাইড বই কেনার পরামর্শ দিয়েছেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন খাতায় গাইড বই সংক্রান্ত মন্তব্য লিখে ফিরে আসার সময় সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম স্থানীয় লোকজনদেরকে উস্কে দিয়ে ওই কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। এসময় শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ তোলেন শিক্ষা কর্মকর্তা তার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবী করেছেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ শিক্ষা কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমকেও থানায় আনা হয়। পরে ঘুষের অভিযোগ প্রমান না হওয়ায় এঘটনায় থানায় কোন মামলা হয়নি। রোববার সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন দাখিল করেছেন। এদিকে এঘটনা জানাজানি হলে মাঠ পর্যায়ে কর্মরত সহকারি উপজেলা শিক্ষা অফিসারগন শংকিত হয়ে পড়েছেন। সহকারি উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শামিম ইকবাল জানান বিদ্যালয় পরির্দশনে গিয়ে একজন উর্দ্ধতন কর্মকর্তাকে অবরুদ্ধ করায় মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাগনও শংকিত। তিনি বলেন এঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকের শাস্তি না হলে যে কোন সময় শিক্ষা কর্মকর্তাদের লাঞ্চিত হওয়ার আশংকা রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, বিদ্যালয় গুলোতে গাইড বই ব্যবহারের বিষয়টি তার জানা নেই। সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের লিখিত প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন এবিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads