ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় পানিতে ডুবে ২ সন্তানের জননীর মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৯, ২০১৪ ২:০৪ অপরাহ্ণ
পেকুয়ায় পানিতে ডুবে ২ সন্তানের জননীর মৃত্যু

এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ায় পানিতে ডুবে দুসন্তানের জননী এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে । পুকুরে গোসল করতে নেমে হঠাৎ পানির নীচে তলিয়ে গিয়ে সলিল সমাধি ঘটে হতভাগীর। ঘটনাটি ঘটছে ১৮ অক্টোবর শনিবার দুপুর ১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজি পাড়া এলাকায়। গৃহ বধুর নাম শামিমা বেগম(২৭) তিনি ওই এলাকার রহিম উল্লার স্ত্রী বলে জানা গেছে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দিন দুপুরে গৃহবধূ শামিমা পারিবারিক পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে অকাল মৃত্যূর শিকার হয়। প্রতিবেশী অপর গৃহবধু তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেলে চিৎকার শুরু করায় স্থানীয়রা এসে পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে। জানা গেছে ওই গৃহ বধূর বাপের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। ৯বছর পূর্বে ওই এলাকার নওশা মিয়ার পুত্র রহিম উল্লার সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। মায়ের মৃতদেহ দাফনের জন্যে সকলে ব্যস্ত হলেও অবুজ ভাই বোন জানেনা তাদের মা আর কখনো তাদেরকে আদরের হাত বাড়িয়ে দেবেনা। রাত ১০টার দিকে ওই গৃহবধুর নামাজে জানাজা শেষে মগনামা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল মোস্তফা জানিয়েছেন।

পেকুয়ায় খেলায় জুয়ার বাজিমাত কিশোর-যুবকরা:চিন্তিত অভিভাবক

Shamol Bangla Ads

পেকুয়ায় এখন ক্রিকেট খেলা ও ফুট বল খেলায় বলে বলে ও ম্যাচে ম্যাচে জুয়ার বাজিতে অনেকে স্বর্বশান্ত হয়ে পড়ার খবর পাওয়াগেছে। এক সময় চা ও ড্রিংকের একটি বাজেটে ম্যাচের জয় পরা জয় তারাকা খেলোয়াড়রা গোল করা না করা ও রান ইউকেট পাওয়া না পাওয়ার পক্ষে বিপক্ষে এ জুয়া বাজি সীমাবদ্ধ থাকলে এখন হাজার হাজার টাকার জুয়ার বাজিমাতে নানা অঘটনের খবরও শুনা যাচ্ছে। বিশেষ করে ১১অক্টোবর ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট খেলা আর ব্রাজিল বনাম আর্জেন্টেনার মধ্যকার প্রীতি ম্যাচে বড় আকারের জুয়ার ঘটনা সংঘটিত হওয়ায় এঘটনা পুরো এলাকায় চাউর হয়ে যায়। পেকুয়া উপজেলার বিভিন্ন স্পটে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ও ফুটবল ম্যাচ স্যাটেলাইটের মাধ্যমে প্রচার করা হয়। এক একটি ম্যাচ দেখাতে দশ টাকা করে নেয়া হয়। বিভিন্ন দোকানে ও কেউ কেউ শুধু টিভির মাধ্যমে খেলা দেখানোকে এখন পেশা হিসেবে নিয়েছে। ম্যাচ গুলো দেখে বেশির ভাগ দর্শক স্কুল কলেজের ছাত্র। ক্রিকেটের পাশা পাশি রাত জেগে ইউরোপীয়ান লীগ, লা লীগার খেলায় তারকা খেলোয়াড়দের মধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ড় ম্যাসি, পর্তুগাল স্ট্রাইকার রোনালদো, ব্রাজিলের নেইমারদের লীগের খেলা চলার সময়ও উপজেলার বিভিন্ন খেলা দেখানোর জায়গাটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়। ছোট ছোট স্কুল ছাত্ররা পর্যন্ত গভীর রাতে খেলা দেখতে আসে অনেক দূরে। এখন অত্যন্ত চিন্তা ও উদ্যোগের বিষয় হয়ে দাড়িয়েছে, ছাত্র ও যুবকরা কথায় কথায় ম্যাচ প্রতি জুয়ার বাজি ধরে বিশাল টাকার লেনদেন করছে। অনেক অভিভাবক এপ্রতিবেদখকে উদ্যোগ জানিয়ে বলেন, এসব ম্যাচ দেখতে ছেলেরা পড়া লেখার ফাকিদিয়ে এক সময় বিশ থেকে পঞ্চাশ টাকা পরিবার থেকে খুয়ে থাকলেও এখন কয়েক হাজার টাকা বিভিন্ন কৌশলে খুয়ে নিয়ে পরিবারকে বিপাকে ফেলছে। এসব বিষয়ে খবর নিয়ে জানাগেছে ক্রিকেট ম্যাচ ও ফুটবল ম্যাচে দেখতে গিয়ে ছেলেরা বলে বলে জুয়া ধরে বসছে। একটি বল হাতে বল ছুড়ে মারার পূর্বেই এ বলে কত রান হবে বা ইউকেট যাবে না যাবে এ নিয়ে হাজার হাজার টাকার বাজি ধরে বসছে। এবাজি ধরাকে কেন্দ্র করে আবার কয়েকটি মারামারির ঘটনাও ঘটে গেছে। খুজ নিয়ে জানাগেছে, পেকুয়া চৌমুহনীতে দুটি জায়গায়, রাজাখালী, মগনামা সোনালী বাজার, মেহেরনামা গুরামিয়া চৌধুরী বাজার, বারবাকিয়া বাজার সহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাই চ্যানেলের মাধ্যমে এসব খেলা দেখা হয়। আর এসুযোগে শিশু কিশোররা বাবা মাকে ফাকি দিয়ে গভীর রাতে ঘর ছাড়া হয়ে এসব ম্যাচ দেখছে। বলে বলে জুয়ার বাজিতে মত্ত হয়ে পরিবারকে বিপাকে ফেলে দিচ্ছে। সম্প্রতি ছোট খাট ছুরি ও রাস্তার পাশের গাছ চুরির ঘটনা বৃদ্দিতেও খেলায় বাজিতে মত্তরা জড়িয়ে পড়ছে বলে অনেকে আশংকা প্রকাশ করছে। নিয়মিত খেলা দেখতে আসা অনেকের সাথে কথা বলে জানাগেছে, সম্প্রতি বড় অংকের জুয়ার ঘটনায় সাধারণ খেলা দেখতে আসারাও চিন্তিত হয়ে পড়েছে। এছাড়া পাড়া মহল্লায় ফুটবল ও ক্রিকেট ম্যাচেও হাজার হাজার টাকার বাজির বিনময়ে খেলা অনুষ্ঠিত হওয়া নিয়ে সম্প্রতি অনেক মারামারির ঘটনা সংঘটিত হয়েছে। সচেতন মহল সহ অভিভাবকরা যদি তড়িত এবিষয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে ছাত্র ও যুবকদের ধমাতে সক্রিয় না হয় তাহলে একপর্যায়ে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবেনা। ।

পেকুয়ায় স্ত্রীকে ফিরে পেতে আদালতের আশ্রয় নেয়ায়….

স্ত্রীকে ফিরে পেতে আদালতের আশ্রয় নেয়ায় এক শুটকী ব্যবসায়ী এক যুবককে স্থানীয় ইউপি সদস্য হত্যার হুমকী দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাযায, ঘটনাটি ঘটে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়া এলাকায়। অভিযোগ সূত্রে জানাযায়, ওই এলাকার জমির আহমদের পুত্র আবু তৈয়বের সাথে ২০১৩ সালে একই ইউনিয়নের টেকঘোনা পাড়ার জাফর আলমের কন্যা পারভিন আক্তারের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সাজানো সুন্দর সংসারে বাঁধ সাদে স্থানীয় ইউপি মেম্বার শাহ আলম। শুটকী ব্যবসায়ী আবু তৈয়ব বলেন, বিয়ের পর থেকে সুখেই চলছিল তাদের দম্পাত্য জীবন এমন কোন ঘটনা ঘটেনি যে যার অযুহাতে তার স্ত্রী বাপের বাড়ীতে চলে যাবে। শাহ আলম মেম্বারই তার স্ত্রীকে কু-পরামর্শ ও প্রলোভন দেখিয়ে তার সংসার ভাঙ্গার পায়তারা করে সুকৌশলে তার স্ত্রীকে পিতার বাড়ীতে নিয়ে গিয়ে অনেকটা আটকে রেখেছে। তাকে তার শাশুড় বাড়ীতে যেতে দিচ্ছেনা। তাই তিনি তার স্ত্রীকে ফিরে পেতে কক্সবাজার সিনিয়র সহকারী পারিবারিক জজ আদালতে মামলা দায়ের করেন। (যার মামলা নং-০৯/২০১৪ইং)। এমামলাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ায়। অভাগা আবুতৈয়ব অভিযোগ করেন, স্ত্রীকে ফিরে পেতে আদালতের আশ্রয় নেয়ায় ইউপি মেম্বার শাহ আলম তার বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ১৬ অক্টোবর স্থানীয় সন্ত্রাসী জাকের উল্লাহ, শাকের উল্লাহ, মাহমুদ হোসেন, খোকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বসতঘরে প্রবাশ্যে হামলা চালিয়ে ভাংচুর করে তাকে হত্যার হুমকি দিয়েছে। এব্যপারে শুটকী ব্যবসায়ী তৈয়ব জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ দায়ের করেছে বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads