ads

রবিবার , ১৯ অক্টোবর ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নান্দাইলে ১১ জুয়ারীর ভ্রাম্যমান আদালতে সাজা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৯, ২০১৪ ৬:৫৯ অপরাহ্ণ
নান্দাইলে ১১ জুয়ারীর ভ্রাম্যমান আদালতে সাজা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ফরাজীর নেতৃত্বে সেকেন্ড অফিসার উপÑপরিদর্শক(এস আই) মোঃ সোহরোওয়ার্দ্দী সঙ্গীয় ফৌস সহ গতকাল রবিবার (১৯ অক্টে¦াবর) সকাল আনুমানিক ১১ টায় এক ঝটিকা অভিযান চালিয়ে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর নামক স্থান হতে জুয়া খেলা অবস্থায় শহীদ মিয়া (২৫), ফায়জুল (২৮), তপন সরকার (৩৫), বাদল মিযা (৩০), মাঈন উদ্দিন (৩৫) জুয়েল মিয়া (২৮), মিলন মিয়া (২৫), রতন মিয়া (৩০) বাবুল মিয়া (৩০), মোশাররফ হোসেন (২৮) ও শাহাব উদ্দিন (৩০) কে গ্রেফতার করে। নান্দাইল মডেল থানা পুলিশ গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ অহিদুল ইসলাম নিকট সোর্পদ করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে জুয়া খেলার কথা স্বীকার করায় সর্দার তপন সরকার কে ১৫ দিনের ও অন্যান্যদের ৭ দিনের সাজা দিয়ে জেল হাজতে প্রেরন করেন।

নান্দাইলে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার সম্পর্কিত কর্মশালা

Shamol Bangla Ads

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার বৃদ্ধি ও এর প্রয়োগ নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে রবিবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কম্পিউটার ল্যাব এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. অহিদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আজাদুর রহমান ভূইয়া, আশরাফুল আলম বুলবুল ও আব্দুল খালেক প্রমুখ।
কর্মশালা পরিচালনা করেন ময়মনসিংহ জিলা স্কুলের সহকারী শিক্ষক ও জেলা আইসিটি কমিটির সদস্য খোরশেদ আলম তালুকদার।
উপজেলার ৫টি কলেজসহ ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এতে অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!