দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট (সারা)’র আয়োজনে উপজেলার বিরিশিরিস্থ আঞ্চলিক কার্যালয়ে রবিবার এইচআইভি এইডস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন মেডিক্যাল অফিসার ডাঃ বাবুল চন্দ্র সাহা। এনজিও সমন্নয় পরিষদের সভাপতি পংকজ মারাক এর সভাপতিত্বে এইচআইভি এইডস সর্ম্পকে নিবন্ধ পাঠ করেন সারা সংন্থার ফেসিলেটর বন্যা দাস। উপস্থিত অন্যদেও মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন সারা প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মকর্তা ময়মনসিংহ এর ফেরদৌসী বেগম,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,আঞ্চলিক ব্যবস্থাপক সারা মোঃ মজিবুর রহমান, সাংবাদিক এন.সি সরকার সহ অন্যান্য স্থানীয় সূধীজন। উপজেলার ২২টি গ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সেমিনারে শিক্ষক,জনপ্রতিনিধি,ধর্মীয় নেতা,মিডিয়া ব্যাক্তিত্ব,সারা সংস্থার ভিডিসি লিডার,সরকারী/বেসরকারী সংস্থার প্রতিনিধি সহ ৩০জন নারী পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার প্রোগ্রাম সুপার ভাইজার হিপা চিরান।

ড.পিয়াস করিমের মৃত্যুতে উপজেলা বিএনপি’র শোক পালন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওসমাজ বিজ্ঞানী ড. পিয়াস করিমের মৃত্যুতে উপজেলা বিএনপি শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে।এর মধ্যে ছিল উপজেলা কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন,বাদ জুমা আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। উকিলপাড়াস্থ কার্যালয়ে বিএনপি সভাপতি মোঃ জহিরুল আলম ভইূঁয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারন সম্পাদক আব্দুল আওয়াল,উপজেলা ছাত্রদল সভাপতি অসিম সাহা,বিএনপি নেতা আঃ আজিজ,শাহজাহান,পৌর বিএনপি সভাপতি ফজলুর রহমান(রুনু),পৌর যুবদল সভাপতি নূরুদ্দিন আহম্মেদ সৈকত,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,তারেক পরিষদের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু প্রমুখ।




