চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় পুলিশের অভিযানে মালয়েশিয়াগামী ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে পুলিশ উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে তিশা পরিবহনের যাত্রীবাহি চেয়ারকোচ তল্লাসি করে তাদের আটক করেন।

অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার এসআই রুহুল আমিন জানান, শনিবার রাত ১১টার দিকে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে কক্সবাজারগামী তিশা পরিবহনের চেয়ারকোচ তল্লাসি করে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৬ ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন চুয়াডাঙ্গা জেলার গাংনী উপজেলার আবদুস সাত্তারের ছেলে মো.জিয়া (৪০), হামিদুল ইসলামের ছেলে মো.রানা (২৫), দুদু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫), ঢাকার বাড্ডা নবীনগর এলাকার সুরুজ মিয়ার ছেলে মুজিবুর রহমান (৩৬), মো.আবুল কাশেমের ছেলে নবী হোসেন (২৫), নারায়নগঞ্জের চৈতংকান্দা এলাকার সাহাব মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৫)। আটককৃতরা কক্সবাজারের রামু উপজেলার দেছুয়াপালং এলাকার রশিদ আহমদের ছেলে মো.তৈয়বের মাধ্যমে মালয়েশিয়া যেতে কক্সবাজার যাচ্ছিলেন বলে স্বীকার করেছে। এব্যাপারে অভিযুক্ত দালালের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম ১২দিনের সরকারি সফরে বিদেশ গেছেন

চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ ১২দিনের সরকারি সফরে বিদেশ গেছেন। তিনি গত ১৮অক্টোবর রাত ১১টায় হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে ঢাকা ত্যাগ করেছেন। উপজেলা চেয়ারম্যান জাফর আলম প্রথমে থাইল্যান্ড এরপর ভিয়েনাম ও অষ্ট্রলিয়ায় অবস্থান করবেন। সেখানে তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের উদ্যোগে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে প্রশিক্ষণ নেবেন। এ সফরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের একজন সচিব, দুই জন যুগ্ম সচিব ও সারাদেশের ১৬জন উপজেলা চেয়ারম্যানসহ ২৪জন রয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে একমাত্র জাফর আলম রয়েছেন। তিনি থাইল্যান্ডে ৩দিন, ভিয়েতনামে ৪দিন এবং অষ্ট্রলিয়ায় ৫দিন অবস্থান করবেন বলে জানা গেছে। জাফর আলম বিদেশ সফরে যাওয়ার পূর্বে বিভিন্ন কাজে ব্যস্থতায় কাউকে জানাতে পারেননি। তিনি এ সফর সফলভাবে সম্পন্ন করার জন্য চকরিয়াবাসীর কাছে দোয়া চেয়েছেন।
চকরিয়ায় সরকারি জায়গায় দোকান নির্মাণের অভিযোগে ৩ যুবক আটক
চকরিয়ায় সরকারি জায়গায় দোকান নির্মাণের অভিযোগে পুলিশ তিন যুবককে আটক করেছে। শনিবার রাতে থানার এসআই রুহুল আমিন অভিযান চালিয়ে তাদের আটক করেন। গতকাল রোববার দুপুরে তাদেরকে উপজেলা ভ্রাম্যমান আদালত অর্থ জরিমানা করেছেন।
চকরিয়া থানার এসআই রুহুল আমিন জানান, শনিবার রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় ফার্মেসী মালিক মহিউদ্দিন দোকানের সামনে সড়ক বিভাগের জায়গায় নতুন করে দোকান নির্মাণের কাজ করছিলেন। ঘটনাটি স্থানীয়রা পুলিশকে অবহিত করার পর তাৎক্ষনিক সেখানে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় মহিউদ্দিন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দোকান কর্মচারী ও নির্মাণ শ্রমিক রমিজ উদ্দিন (২০), মোহাম্মদ মুছা (২২) ও মোহাম্মদ আইযুব (১৮) নামের তিনজনকে আটক করা হয়। গতকাল দুপুরে তাদেরকে উপজেলা ভ্রাম্যমান আদালতে পাঠানো হয়। পরে আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি মো.মাঈন উদ্দিন এক যুবককে পাঁচ হাজার ও দুই যুবককে আড়াই টাকা করে অর্থ জরিমানা করেন।




