বেতাগী (বরগুনা) প্রতিনিধি : প্রশাসনের কেন্দ্রবিন্দু খোদ সচিবালয়ে কুকুর নিয়ে হুলস্থুল কান্ডের পাশাপাশি এবারে বরগুনার বেতাগীতে কুকুরের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী।কুকুর আতঙ্কে সবাই ভীতসন্ত্রস্ত।সাম্প্রতিক সময়ে বেওয়ারিশ কুকুরের সংখ্যা এতটাই বেড়েছে যে,পথচারীদের যাতায়াতে অহরহ বিঘ্ন ঘটছে।বিশেষ করে নারী ও শিশুদের পথে হাঁটা চলায় চরম বিড়াম্ভবনার শিকার হতে হয়।তাদের অত্যাচারে গবাদী পশুরাও নিরাপদ নয়।কুকুরের সামনে পড়ে অল্পের জন্য অনেকেই আক্রমন থেকে রক্ষা পেয়েছেন।সরেজমিনে দেখাগেছে,কুকুরের অবাধ বিচরনে হোন্ডা,টেম্পু,গাড়ীর হর্ণ বাজিয়েও কোন কোন কুকুরকে সরাতে পারেননা সংশ্লিস্টরা।আবার পাশ দিয়ে হেঁটে যেতে দেখলে আক্রমন করতে তেড়ে আসছে ওই কুকুর।পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোন প্রতিকার পাননি।এ ব্যাপারে তারা নীরব দর্শকের ভ’মিকা পালন করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। জানাগেছে, দের লক্ষ জনসংখ্যা অধূ্যুষিত এ উপজেলার বেতাগী পৌর সভা ও ৭টি ইউনিয়নের সর্বএই কম-বেশি একই অবস্থা বিরাজ করছে।পৌরসভার স্বাস্থ্য সহকারি জহিরুল ইসলাম জানিয়েছেন,গত একবছরেই উপজেলার বিভিন্নস্থানে ১৫০ জনের উপরে মানুষ কুকুরের কামড়ের শিকার হয়ে হাসপতালসহ নানা মাধ্যমে চিকিৎসা নিয়েছেন।কিন্ত দু:খের বিষয় অর্থসংকটসহ নানা অজুহাতে দীর্ঘদিন যাবত কুকুর নিধন ও ভ্যাকসিন বিতরন কার্যক্রম বন্ধ রয়েছে।ফলে তাদের পাশে কেউ দাঁড়ায়নি।ইতোমধ্যে কুকুরের কামড়ে গাবুয়া গ্রামের সুলতান হোসেন‘র ৭০ হাজার টাকা মূল্যের ১টি মহিষ, পৌর এলাকার মো:সেলিম মিয়া,বনী আমিনের ৩৫ হাজার টাকা মূল্যের ২টি গরু ও ৫টি ছাগল মারাগেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের নাসির উদ্দিন পিযুষ,সাকিল হাওলাদার,রহিম মোল্লা,মানিক হাওলাদার,আজমল হোসেন,আবুল কালাম ও জালাল আহম্মেদ,সোহেল হাওলাদার,টুলু খান,জাফর হাওলাদার সহ আরও ব্যক্তির শতাধিক ছাগল, ১৫ টি গরু ও ২ টি মহিষ আক্রমনের শিকার হয়ে সংকটাপন্নবস্থায় রয়েছে। ভ্যাকসিন না পাওয়ায় বিভিন্ন এলাকা থেকে তা সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আনোয়ার হোসেন জানান,গত এক মাসে কুকুরের কামড়ে পঁিচশটি গবাদী পশুর আক্রান্ত হওয়ায় ব্যবস্থা পএে পশুর জলাতাঙ্ক রোগের প্রতিষেধক রেডিসিন ভ্যাকসিন লিখে দেওয়া হয়।কিন্ত সরকারিভাবে সরবরাহ না করায় তা অনেকের জন্যই সাধ্যর বাহিরে চলে যায়।তবে ওষধের দোকানগুলোতেও ভ্যাকসিনের চরম সংকট রয়েছে।একদমই পাওয়া যায়না।ফলে অতিরিক্ত টাকা খরচ করে বাহির থেকে নিয়ে এসে প্রয়োগ করতে হয়।
এদিকে সঠিকভাবে ভ্যাকসিন প্রয়োগে চিকিৎসকদের অজ্ঞতার কারনেই গবাদী পশু মারা যাচ্ছে স্থানীয়দের এ অভিযোগ প্রসংগে তিনি আরও বলেন, ভ্যাকসিন সঠিকভাবে সংরক্ষনের অভাবে কার্যকারিতা কমে যাওয়ায় এবং গবাদী পশুর মাথার অংশে কামড়ে কারনে কার্যকারিতার পুবেই এমনটা হতে পারে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় স্থানীয়রা বাধ্য হয়ে ইতোমধ্যে ১০ টি কুকৃড় নিধন করেছেন বলে তারা জানিয়েছেন।পৌর কাউন্সিলর জসিম উদ্দিন খান জানান,এ এলাকায় প্রচন্ডভাবে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।এতে যে কোন সময় আরো বড় ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির বলেন, কুকুরের উপদ্রবের বিষয়টি আমরাওয়াকি বহাল।তবে কুকুর মেরে ফেলা বা তাড়িয়ে দেয়া কোন সমাধান নয়।ভ্যাকসিন দিয়ে কুকুরের হিংসতা নির্মূল ও বংশ বিস্তার রোধ করা জরুরী।এলাকার মানুষের কল্যানে এবিষয় তিনি যথাযথ পদক্ষেপ নিবেন। বেতাগী পৌরসভার প্যানেল মেয়র বরুন কর্মকার জানান,অগ্রাধিকার ভিওিতে কুকৃড় নিধনে দ্রুত কাজ করা হবে।




