ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হতাশ বরগুনা জেলাবাসী এবার কি মন্ত্রীত্ব পাবে?

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০১৪ ২:০১ অপরাহ্ণ
হতাশ বরগুনা জেলাবাসী এবার কি মন্ত্রীত্ব পাবে?

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বর্তমার সরকারের আমলে আদৌও কি বরগুনা বাসী মন্ত্রীত্ব পাবে? এমন প্রশ্ন সাগর উপকূলীয় বরগুনার সাধারন জনগনের। মন্ত্রিত্ব গঠন অথবা ঘটনাচক্রে সময়ভেদে রদ বদলের খবর এলেই বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেকমন্ত্রী বর্তমান বরগুনা- ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু কে নিয়ে সেই প্রশ্নটি সবার সামনে এসে দাড়ায়।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, বহুল বিতর্কের জন্ম দিয়ে ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকিকে অপসারণ করার পর নতুন করে মন্ত্রি সভা রদবদল বা দপ্তর সাজাতে প্রধানমন্ত্রী আগ্রহী হওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। চলতি মাসের যে কোন দিন বা সময় এই মন্ত্রীসভা রদবদলের ঘটনা ঘটতে যাচ্ছে। ঢাকার সূত্রগুলো জানায়, বিশেষ করে দলের প্রবীন বেশ কয়েকজন নেতা বা বিগত দিনে মন্ত্রীত্বে ছিলেন এমন ব্যক্তিদের বেশ কয়েকটি দপ্তরের দায়িত্ব দেয়ার সম্ভবনা সরকারের মধ্যে আলাপ-আলোচনায় প্রাধান্য পেয়েছে। সেখানে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামটিও উচ্চারিত হচ্ছে বলে সূত্রটি আভাস দেন। কারণ হিসেবে মন্ত্রীসভায় বরগুনা জেলার কেউ না থাকায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিষয়টি এবার গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক হিসেব নিকেশ ও বরগুনার প্রেক্ষাপটে স্থানীয়ভাবে সংগঠনকে ধরে রাখতে এই জেলা থেকে কাউকে মন্ত্রীসভায় ডাকা সম্ভবনা বেশ গুরুত্ব পাচ্ছে। একটি অসমর্থিত সূত্র বলছে, নানা হিসেব নিকেশে এবার বরগুনা জেলা থেকে মন্ত্রীসভায় ডাকার সম্ভবনা অনেক বেশি। আওয়ামলীগের বিগত ৯৬ সালের সরকারে খাদ্য ও পানি সম্পাদ উপমন্ত্রী হিসাবে সফল ভাবে দায়িত্ব পালন করেছিলেন এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু । এসময় তিনি জেলায় ব্যাপক উন্নয়ন করেছিলেন । তাছাড়া তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে সাংগঠনিকভাবে অত্যান্ত সফলতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন । তাই তাকে এবার মন্ত্রীসভায় অর্šÍভূক্ত করার দাবী জানিয়েছেন। বরগুনার আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সাধারন জনগন । এ প্রসঙ্গে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান জি .এম. দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক এ্যাডঃ এম এ কাদের মিয়া, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, এ্যাডঃ ধীরেনদ্র দেবনাথ শম্ভু বরগুনাবাসীর আশা আকাঙ্খার প্রতীক। তাকে এবার মন্ত্রী সভায় অর্šÍভূক্ত করার জন্য বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানাচ্ছি।

Need Ads