বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক ইব্রাহীম আলী (৫৩) হৃদ রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেনÑ “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

মরহুমের জানাযা নামাজ গতকাল প্রথমে সকাল ৯টায় বালিয়াডাঙ্গী ফুলতলা জামে মসজিদের সামনে এবং দ্বিতীয় জানাযা নামাজ বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী জুগিরহাড় গ্রামের মরহুমের জানাযা নামাজ শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে পৃথকভাবে সমবেদনা প্রকাশ করেন- ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল হাকিম,উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী রাজু, সাধারণ সম্পাদক আবু হায়াত নুরুন্নবী, আমজানখোর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী শেখ, উপজেলা জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম প্রভাষক, সাধারণ সম্পাদক সরিফুল ইসলাম প্রভাষক, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বড়পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিঞা মোঃ সাইফুল্লাহ কলম বিএসসি প্রথকভাবে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের রুহের মাগফেরাত ও দোয়া কামনা করেন।




