ইয়ানুর রহমান, যশোর : পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শার্শার পল্লীতে তুলকালাম ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের উপর হামলা-ভাংচুরের সাজিয়ে ১৭জনকে আসামী করে শার্শা থানায় একটি মামলা হয়েছে। ঘটনার দিন রাতেই পুলিশ ৬জনকে আটক করেছে।

ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার বিকালে শার্শার বসন্তপুর গ্রামের মৃত কটা শেখ’র পুত্র মুদি দোকানি সোহারাব হোসেন একই গ্রামের শ্রী নন্দ কুমার দাস এর নিকট দোকান বাকী বাবদ পাওনাকৃত ৬০০/= টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নন্দ কুমার সোহারাবকে পাওনাকৃত টাকা না দিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং নন্দ কুমার ও তার পরিবারের লোকজন তাকে মারধর করে এবং জুতা দিয়ে পেটায়। এ খবর সোহারাবের বাড়ীর লোকজন শোনার পর তাকে উদ্ধার করে। সোবারাব বাড়িতে ফিরে গিয়ে তার প্রতিবেশিদের সাথে নিয়ে শ্রী নন্দ কুমার দাসের বাড়িতে হামলা চালায়। স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে লোকজন ঘটনা স্থলে এসে বিষয়টি মিমাংশা করে।
এ ঘটনাকে পুজি করে এক শ্রেণীর সার্থাম্বেসী মহল পুলিশের উর্দ্ধতন মহলে জানালে ঘটনাটি ভিন্ন রুপ নেয়। পুলিশ বাদি হয়ে একটি মামলা করে।
এদিকে নন্দ কুমার ও তার পরিবারের লোকজনের উপর হামলার ঘটনায় আটককৃতরা মৃত ভোলায় দফাদার’র ছেলে আব্দুল লতিফ (৫২), মৃত হবিবর রহমানের ছেলে রেজাউল চৌধুরী (৫০), শেখ খোদা বক্স’র ছেলে লুৎফর রহমান (৩২), ও ইলিয়াছ শেখ (২৯), আব্দুল আজিজ শেখ’র ছেলে মিলন শেখ (২৮) এবং মারফত আলীর ছেলে আতিয়ার রহমান (৪২)।#
বাগআঁচড়া সাতমাইল পশুহাটে সন্ত্রসীদের হামলা
গরু ব্যবসায়ীদের অর্থলুট মারপিট : আহত ২

শনিবার সকালে শার্শার বাগআঁচড়া সাতমাইল পশুহাটে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৪জন গরু ব্যবসায়ীকে গুরুতর জখম করছে। এ সময় বোমার বিস্ফোরন ঘটিয়ে আহত গরু ব্যবসায়ীদের কাছ থেকে ৯ লক্ষাধিক টাকা লুট করেছে বলে জানা যায়।
শার্শা থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, শনিবার সকার ৭টায় শার্শার বাগআঁচড়া সাতমাইল পশুহাটে একই এলাকার আব্দুল লতিফ ধাবকের নেতৃত্বে ১৫/২০ জনের এক দল সন্ত্রাসী স্থানীয় কয়েকজন গরু ব্যবসায়ীর উপর হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে গরু ও গো-খাদ্য ব্যবসায়ী আসমত আলীর উপরে হামলা চালিয়ে হাড় ভাঙ্গা জখম করে এবং দুটি গরু বিক্রির ১লক্ষ ৩০হাজার টাকা লুট করে। এ সময় গো-খাদ্য (বিচালী)র গাদায় আগুন লাগিয়ে ৫৫হাজার টকার ক্ষতি সাধন করে।
কিছুক্ষন পর একই সন্ত্রাসীরা গরু ব্যবসায়ী হাবিবুর রহমানের উপর হামলা চালিয়ে ৭লক্ষ ৫০হাজার টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে।
মামলার বিবরনীতে জানা যায়, আব্দুল লতিফ ধাবকের পুত্র শফিক ধাবক হাবিবুরকে দরামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ ঘটনায় হাবিবুরের হাত ও পায়ের হাড় ভেঙ্গে গেছে বলে হাসপাতালের একটি সুত্র জানায়।
দুটি পৃথক ঘটনায় শার্শা থানা মামলা অভিযোগ দায়ের করেছে আহতের স্বজনরা।
এ ব্যপারে শার্শা থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, সকালে হামলা ও লুটের ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি এবং খুব শীগ্রই ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য এসআই বায়েজিদের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা শিকার করেন। তিনি বলেন এ ঘটনায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন এবং বিষয়টি তদন্ত করছেন।




