ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় ক্ষোভের অনলে পুড়ছে উপজেলা আ’লীগের তৃণমূল নেতাকর্মী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০১৪ ৭:১৮ অপরাহ্ণ
পাইকগাছায় ক্ষোভের অনলে পুড়ছে উপজেলা আ’লীগের তৃণমূল নেতাকর্মী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ক্ষোভের অনলে পুড়ছে উপজেলা আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মী। অধিকাংশ নেতা কর্মীরা বিগত পাঁচ বছর ছিল সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সম্প্রতি সংগঠনের উপজেলা আ’লীগের আহবায়ক কমিটিতে স্থান হয়নি ত্যাগী ও সক্রিয় নেতা কর্মীদের। অরাজনৈতিক ও বিতর্কীত ব্যক্তিদের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে পুনরায় কমিটি গঠনের দাবী জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুবিধা বঞ্চিত নেতা কর্মীরা। সুবিধা বঞ্চিত তৃণমূল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে দলীয় কর্মসূচি ও উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন স্থানীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক।
সূত্র মতে, উপজেলায় ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আওয়ালীগ। সংগঠনটি রাজনৈতিক ভাবে শীর্ষে অবস্থান করলেও বিগত ৫ বছর ঝিমিয়ে রয়েছে সংগঠনটির রাজনৈতিক কর্মকান্ড। ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার গঠনের পর হতে বিগত ৫ বছর তৃণমূলের সক্রিয় ও ত্যাগী নেতা কর্মীদের উপেক্ষা করে কতিপয় নেতা কর্মীদের প্রাধান্য দেন তৎকালীন এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। তিনি সকল সুযোগ সুবিধা থেকে নেতাকর্মীদের বঞ্চিত রেখে বিরোধী নেতা কর্মী ও পরিবার কেন্দ্রিক লোকজনকে বেশি সুযোগ সুবিধা দেন বলে তৃণমূল নেতা কর্মীদের অভিযোগ। ফলে স্বাভাবিক ভাবেই নিক্রিয় হয়ে পড়ে সংগঠনের তৃণমূল নেতা কর্মীরা। ক্ষোভে দূঃখে রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেদেরকে গুটিয়ে নেয় অনেকেই। ফলে বিগত ৫ বছর দ্বায় সারা ভাবে যেনতেন ভাবে পালন করা হয় দলীয় কর্মসূচি। জাতীয় শোক দিবসের মত কর্মসূচি প্রাণহীন দেখে হতবাক হন এলাকাবাসী। সংগঠনকে শক্তিশালী করতে সম্মেলনের প্রায় ১ যুগ পর উপজেলা আ’লীগের কমিটি ভেঙে দিয়ে সম্প্রতি গঠন করা হয়েছে ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। নব গঠিত এ কমিটিতে ত্যাগী ও সক্রিয় নেতা কর্মীকে প্রাধান্য না দিয়ে বিতর্কিত অরাজনৈতিক লোকদেরকে স্থান দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন দলের অধিকাংশ নেতাকর্মীরা। মন গড়া এ কমিটি আগামীতে জামায়াত-বিএনপিকে রাজনৈতিক ভাবে কতটাই মোকাবেলা করতে পারবে এ নিয়ে ক্ষোদ দলের মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা। তৃণমূল এসব নেতাকর্মীদের মূল্যায়ন না করলে ভবিষ্যতে দলকে বড় ধরণের খেশারত দিতে হবে বলে উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী জানান। এ ব্যাপারে দলীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক জানান, তৃণমূল নেতাকর্মীরাই হচ্ছে একটি রাজনৈতিক দলের প্রাণ। রাজনৈতিক কর্মসূচী থেকে শুরু করে সরকার গঠণে এ সব নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দলকে সুসংগঠিত করতে ইতোমধ্যে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করা হয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে আগামীতে সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে বলে তিনি জানান।

Shamol Bangla Ads

পাইকগাছায় পানি সরবরাহ নীতিমালা চুড়ান্তকরণ সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছা পৌরসভার পাইপ লাইন প্রকল্পের পানি সরবরাহ নীতিমালা চুড়ান্ত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটার এইডের সহায়তায় পৌরসভা ও নবলোক পরিষদের উদ্যোগে শনিবার সকালে পৌর সদরের লোনপানি কেন্দ্রস্থ অডিটোরিয়ামে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত চুড়ান্তকরণ সভায় উপস্থিত ছিলেন, নবলোকের প্রোগ্রাম ম্যানেজার কলিমউল্লাহ কলি, কনসালটেন্ট সহিদুর রহমান, নবলোকের প্রোগ্রাম কো-অডিনেটর নুর মোহাম্মদ সবুজ, প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঈন উদ্দীন সেখ, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, শেখ আনিসুর রহমান মুক্ত, ইদ্রিস আলী গাজী, শেখ মাহবুবর রহমান রঞ্জু, এস,এম, ইমদাদুল হক, কাজী নেয়ামুল হুদা কামাল, এস,এম, তৈয়েবুর রহমান, সেলিম নেওয়াজ, মনিরুল ইসলাম মন্টু, কবিতা রাণী দাশ, আসমা আহমেদ, জাহানারা খাতুন, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, আবু জাফর, গাজী শহিদুল ইসলাম খোকন, উদয় শংকর রায়, কামরুল আকতার, ইলিয়াস হোসেন ও নবলোকের এজাজুর রহমান, সুমন হাসান খান, নুপুর আক্তার, আইয়ুব আলী।

Shamol Bangla Ads

পাইকগাছায় আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে নিয়ে বিপাকে কর্তৃপক্ষ

উপজেলার গদাইপুর-কপিলমুনি সীমান্ত আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষিকার সার্বিক কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা স্বরশতী শীল স্বজ্ঞানে-স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছেন বছর দেড়েক আগে। নাম রেখেছেন ফাতেমা আক্তার সাথী। এর সব কিছুই তিনি সম্পাদন করেছেন আদালতে এফিডেভিটের মাধ্যমে। তবে ইসলাম ধর্ম গ্রহনের বিষয়টি তিনি ঘোষণা আকারে প্রকাশ না করায় রহস্যের সৃষ্টি হয়েছে। আর বিপত্তিটা ঘটছে তিনি অদ্যবধি স্কুলের যাবতীয় কাগজপত্রে সেই স্বরশতী শীল’ই ব্যবহার করে আসছেন। শুধু তাই না ফাতেমা আক্তার সাথী এখনও যথারীতি তার পিত্রালয়ে আসা-যাওয়া করছেন।
একজন স্কুল শিক্ষিকার এ ধরনের রহস্যময় কাহিনীর সত্যতা জানতে অতি সম্প্রতি এই প্রতিবেদক আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে গেলে জানা গেছে চমকপ্রদ নানা কাহিনী। হেড স্যারের রুমে সাংবাদিক পরিচয় জানতে পেরে প্রথমে খুব রাগান্বিত হন ফাতেমা আক্তার সাথী। পরে অবশ্য এক এক করে সবকিছুই অকপটে স্বীকার করেন। এবং নরম সুরেই বলেন, কাগজপত্র অবশ্যই সংশোধন করা হবে। তার জন্য সময় লাগবে। গত দেড় বছরেও কেন সংশোধন করে পারলেননা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। সহকারি শিক্ষিকা ফাতেমার ঔদ্ধত্বপূর্ণ আচরনে (দু’একজন বাদে) স্কুলের সকল শিক্ষক-কর্মচারী তার উপর বেজায় ক্ষুব্ধ। এক শিক্ষক বলেই বসলেন, ছাত্র/ছাত্রীরা আমাদের কাছে জিজ্ঞাসা করে স্যার ম্যাডামকে আমরা সালাম দিব না নমস্কার? ওই শিক্ষকের কথা শেষ না নামতেই ফাতেমা আক্তার সাথী অতি শাবলীলভাবেই বলেন, যে সালাম দেয় আমি তার সালামের উত্তর দেই, আবার যারা নমস্কার বা আদাব দেয় আমি তারও জবাব দেই। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, যদিও বিষয়টি বিভ্রান্তিকর তবুও এ ব্যাপারে আইনগতভাবে আমাদের কিছু করার নেই। ওই শিক্ষিকার পূর্বের স্বামী ও অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিধান বিশ্বাস বলেন, নড়াইল জেলার কালিয়া সদরের জনৈক রামচন্দ্র শীলের কন্যা স্বরশতী শীলের (বর্তমান ফাতেমা) সাথে ২০০৩ সালে আমার বিয়ে হয়। ৭ বছর বয়সী মৌসল বিধান স্বপ্ন ওরফে রহিত নামের এক পুত্র সন্তান রয়েছে আমার। নানা অঘটনার মধ্যে দিয়ে আমার সাথে (বিধান) স্বরশতী শীলের ছাড়াছাড়ি হয়েছে। আমার সন্তানকেও সে তার পিত্রালয়ে (কালিয়ায়) রেখে এসেছে।
জানা গেছে, ফাতেমা আক্তার সাথী তার বর্তমান স্বামী যশোরের কেশবপুর উপজেলা সদরের মধ্যকুল গ্রামের জনৈক মনির হোসেনের সাথে পাইকগাছা পৌর বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে মনির হোসেন বলেন, স্ত্রী ফাতেমা আক্তার সাথী যথারীতি কালিয়ায় তার পিত্রালয়ে যাওয়া-আসা করেন। বিষয়টি নিয়ে আমি রয়েছি বেশ একটা বিভ্রান্তির মধ্যে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads