ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দীর্ঘ ১০ বছর পর সম্মেলন : রাজীবপুরে ছাত্রলীগে উৎসব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০১৪ ৪:৩৮ অপরাহ্ণ
দীর্ঘ ১০ বছর পর সম্মেলন : রাজীবপুরে ছাত্রলীগে উৎসব

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন। শনিবার ১৮ অক্টোবর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি বছর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১০ বছরেও কোনো সম্মেলন হয়নি। সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ঝিমিয়ে পড়ে থাকা ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা গা ঝারা দিয়ে উঠেছে। প্রার্থীদের নানা তৎপরতায় দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এখন উৎসব আমেজ বিরাজ করছে। ছাত্রলীগকে নিয়ে মাথা গামাচ্ছেন উপজেলা আ’লীগের নেতারাও। গোপনে আ’লীগের প্রথম সারির বেশ কিছু নেতা তাদের পক্ষের প্রার্থীর জন্য মাঠে নামতেও দেখা গেছে।

Shamol Bangla Ads

দলীয় সূত্রে জানা গেছে, গত ২০০৪ সালের মার্চ মাসে উপজেলা ছাত্রলীগের সম্মেলন হয়েছিল। এতে দীর্ঘ ১০ বছর পর উপজেলা ছাত্রলীগের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি পদে মাঠে নেমেছে আশরাফুল ইসলাম বাবু ও তারিক মাহমুদ রবিন। দু’জনেই অবশ্য কলেজ পর্যায়ের ছাত্র। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবে সাইদুর রহমান ও মাসুদ রানা। এছাড়াও সাংগঠনিক পদেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রথম কোনো ছাত্র ছালীগের প্রার্থী হয়েছে। এর আগে ছাত্র না হয়েও ছাত্রনেতা হওয়ার ঘটনা ঘটিয়েছিল। উপজেলা শাখার ৫৯ জন সদস্য সবাই তাদের ভোট প্রয়োগ করতে পারবে।

নাম প্রকাশে অনচ্ছিুক একাধিক ছাত্রলীগ কর্মী বলেছেন, ‘সভাপতি ও সাধারণ প্রার্থী বেশি না হওয়ার কারন আ’লীগ। প্রথম সারির আ’লীগ নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। ফলে ছাত্রলীগের সম্মেলন হলেও অআনুষ্ঠানিক ভাবে এক ধরণের আ’লীগেরও সম্মেলন হবে এটি। কেননা এরই মধ্যে আ’লীগের ওই সবনেতারা তাদের পছন্দের প্রার্থীর জন্য আলাপ আলোচনা থেকে শুরু করে ব্যাপক তৎপরতাও চালাচ্ছে।’ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক কর্মী জানিয়েছেন এর আগে আ’লীগের সম্মেলনে হেরে যাওয়া গ্রুপ আর বিজয়ী গ্রুপ ছাত্রলীগের সম্মেলনে কলকাঠি নাড়ছেন।
এদিকে প্রার্থী কম থাকলেও প্রার্থীদের পদচারনায় মাঠ পর্যায়ে তৃণমূল নেতাকর্মী সমর্থকরা চাঙ্গা হয়ে উঠেছে। ভোটের জন্য প্রার্থীরা টাকাও খরচ করছে এমন অভিযোগও আলোচনা হচ্ছে। একজন ভোটারের কাছে একাধিক বার প্রার্থী ধরনা দিচ্ছে, টাকারও লোভ দেখাচ্ছে। নাম প্রকাশে অনচ্ছিুক এক ছাত্রলীগ কর্মী জানান, প্রার্থীদের টাকা খরচের জন্য আ’লীগ নেতারাই উসকে দিচ্ছে। কোনো কোনো নেতা প্রার্থীকে টাকাও দিচ্ছে। তবে টাকায় ভোটার নেওয়ার কথা অস্বীকার করেন সভাপতি প্রার্থী দু’জনই।

Shamol Bangla Ads

আ’লীগ নেতারা অবশ্য ছাত্রলীগ সম্মেলনকে ঘিরে তাদের কোনো পক্ষ বিপক্ষ নেই বলে জানিয়েছেন। ভোটের মাধ্যমে যে বিজয়ী হবে সেটাই তারা মেনে নিবেন। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম জানান, সাংগঠনিক ভাবে ছাত্রলীগে ছাত্ররাই থাকবে। এখানে কোনো অছাত্র আসবে না। আমরা সেটাই করেছি। আগামিতে ছাত্রলীগ যাতে আরো সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠে এজন্য সম্মেলনে নির্বাচিত কমিটি কাজ করবে বলে আমরা আশা করব।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম ফুল জানান, সম্মেলনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলনে জেলা ছাত্রলীগ নেতারা উপস্থিত থাকবেন। এখন পর্যন্ত কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সমঝোতা না হলে অবশ্যই ভোটের মাধ্যমে সভাপতি সম্পাদক নির্বাচিত। সম্মেলন যাতে শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয় এজন্য জেলা ছাত্রলীগের নেতাদের সঙ্গে সমন্বয় করে সব উদ্যোগ গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads