ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় অস্ত্র গুলি ও মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০১৪ ৭:৩০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় অস্ত্র গুলি ও মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোষ্ট ওয়ানটেড তালিকাভুক্ত শীর্ষ মাদক সমাজ্ঞী শিপরাসহ (৫০) তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের বুজরুকগড়গড়ি গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে।

Shamol Bangla Ads

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি অত্যাধুনিক শাটারগান, ২ রাউন্ড গুলি, ২৪ বোতল ফেন্সিডিল, ৬২ পুরিয়া হেরোইন ও কিছু নগদ টাকা।
গ্রেফতারকৃত শিপরার অন্য সহযোগীরা শিপরার স্বামী বাবুল হোসেন ও তার দেহরক্ষী শাহআলম।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী আসাদুজ্জামান জানান, শিপরাসহ তার স্বামী বাবুল চুয়াডাঙ্গার শীর্ষ মাদক ব্যবসায়ী। এর আগেও বিভিন্ন প্রকারের মাদক নিয়ে তারা মাঝেমধ্যেই গ্রেফতার হয়ে থাকে। সম্প্রতি তারা মাদকের পাশাপাশি অস্ত্র ব্যবসা শুরু করেছে বলে তথ্য রয়েছে।
শিপরাকে গ্রেফতারের জন্য বেশ কিছুদিন থেকেই পুলিশ অনুসন্ধানে নামে। এরই মাঝে শনিবার দুপুরে গোপন সংবাদে খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ মুন্সী আসাদুজ্জামান, অপারেশন অফিসার আমির আব্বাস, উপ-পরিদর্শক নাসিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বুজরুকগড়িগড়ি গ্রামে শিপরার নিজ বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপরাসহ তার দুই সহযোগী পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের গ্রেফতার করে।
পরে তাদের দেহ তল্লাশী করে দুটি অত্যাধুনিক শাটারগান, ২ রাউন্ড গুলি, ২৪ বোতল ফেন্সিডিল, ৬২ পুরিয়া হেরোইন ও নগদ ৫ হাজার ১০ টাকা উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি জানান, শিপরার অন্য সহযোগীদেরও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads