লোহাগড়া (নড়াইলের) প্রতিনিধি: উপজেলার পৌরসভার আওতাধীন চোরখালী গ্রামের পাশে ‘কাশিপুর আশ্রয়ণ প্রকল্প’ তৈরি করতে নবগঙ্গা নদী ভরাট করা হচ্ছে। এ প্রকল্প তৈরির প্রতিবাদে এবং আশ্রয়ণ প্রকল্প বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত বুধবার(১৫ অক্টোবর) নির্মিতব্য আশ্রয়ণ প্রকল্পের সামনে প্রায় ৫০০ জনতা জড়ো হয়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিল শেষের দিকে কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বেশ কিছু লোকজন নিয়ে জড়ো হন। এ সময় মতিয়ার রহমানের লোকজন মানবন্ধন ও মিছিলে অংশ নেওয়া নারী-পুরুষদের ওপর তেড়ে যান। তখন নারীরা দিগি¦দিক ছোটাছুটি করে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান,সারাদেশে যেখানে নদী বাঁচাও আন্দোলন চলছে ষেখানে গুচ্ছ গ্রামের নামে নদী ভরাটের পায়তারা করছে কিছু স্বার্থান্বেসী মহল।তারা আরো জানান, এ নদীতে সারা বছর পানি থাকে । পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় এ নদী গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে। এ নদীর প্রায় অর্ধেকটা ভরাট করে আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হচ্ছে। এতে পরিবেশ বিপর্যয় ঘটবে। সংশ্লিষ্টরা অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই নদী ভরাট করে প্রকল্পটি তৈরি করছে। জয়পুর ইউ‘পি চেয়ারম্যান আকতার হোসেন জানান,এখানে আশ্রয়ণ প্রকল্প হলে, নদীর পানির প্রবাহ বন্ধ হয়ে নদী মরে যাবে। জয়পুর ইউ‘পির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মশিউর রহমান বলেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলন করা সরকারি ভাবে নিষিদ্ধ থাকলেও এ প্রকল্প তৈরি করতে নদীর মাঝখানে দু’টি ড্রেজার বসিয়ে বালু তুলে নদী ভরাট করা হচ্ছে।
জানা গেছে, প্রায় তিন একর জমির ওপর এটি তৈরি করা হচ্ছে। এতে কাবিখার নীতিমালায় মাটি ভরাট করতে ১৭০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। মাটি ভরাট প্রকল্প কমিটির সভাপতি কাশিপুর ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান।এ ব্যাপারে কাশিপুর ইউ‘পি চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।
লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তহমিনা খাতুন করে বলেন, ‘ খননযন্ত্র জব্দ করতে পুলিশকে নিদের্শ দেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেছি।’




