ads

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় সেপটিক ট্যাংক সংস্কার করার সময়ে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৬, ২০১৪ ৫:৪৪ অপরাহ্ণ

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনায় সেফটিক ট্যাংক সংস্কার করার সময় বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পাবনা সদর উপজেলার দ্বীপচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা নির্মাণ শ্রমিক দুই জন হলো সদর উপজেলার আরিফপুর গ্রামের ইরান হোসেন জোয়াদ্দার (৩৫) ও সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪০)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম বলেন, পাবনা সদর উপজেলার দ্বীপচর গ্রামের আলিফ মালিথার বাড়িতে ওই দুই নির্মাণ শ্রমিক সেফটিক ট্যাংক সংস্কার করার জন্যে সকালে কাজে যোগ দেয়। কাজ করার এক পর্যায়ে দুপুরের দিকে ইরান জোয়ার্দার ট্যাংকের মধ্যে ময়লায় পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে অপর নির্মাণ শ্রমিক আব্দুর রশিদও ওই ট্যাংকের মধ্যে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় দুইজনই বিষক্রিয়ায় সংজ্ঞা হারিয়ে ফেলে। দ্রুত স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার সময়ে তারা দুই জনই গ্যাসের কারনে বিষক্রিয়ায় মারা যায়।
পাবনা সদর থানার এসআই জাহিদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads