দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দোলাজান খাতুন (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার প্রাগপুর কলেজ পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, তোরাব আলীর স্ত্রী দোলাজান খাতুন নিজ ঘরে সার্ট-প্যান্টসহ বিভিন্ন পোষাক ক্যালেন্ডার দিয়ে স্ত্রী করার সময় অসাবধানবসত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন নিহতের মৃতদেহ উদ্ধার করে।
দৌলতপুরে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বসবাসরত জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়–ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমুল হক পাভেল। এসময় উপস্থিত ছিলেন, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী, ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার। মতবিনিময় সভায় সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন বক্তব্য ও মতামত তুলে ধরেন।




