ads

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সন্ত্রাসীদের আক্রমণে আহত যুবকের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৬, ২০১৪ ৮:৩৩ অপরাহ্ণ

sherpur Map Wখোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : অবশেষে সন্ত্রাসীদের আক্রমণে আহত যুবক মোবারক হোসেনের মৃত্যু হয়েছে। মোবারক হোসেন ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের আঃ মজিদের পুত্র।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর মঙ্গলবার রাতে মোবারক হোসেন উপজেলার সদর বাজার থেকে বাড়ী ফেরার উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠেন। এ সময় স্থানীয় ৫/৭ জন সন্ত্রাসী ওই সিএনজি চালককে তাদের নেশা করতে নিয়ে যেতে বললে চালক অপারগতা প্রকাশ করেন। তখন সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে চালক নিয়ামূল হককে মারধর শুরু করে। যাত্রী মোবারক হোসেন এর প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা তাকেও বেধরক মারধর করে। পরে গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পরদিন মঙ্গলবার পারিবারিকভাবে মোবারকের লাশ দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। অভিযোগে প্রকাশ, এ ঘটনার পর থেকে ওই সন্ত্রাসীরা গা ঢাকা দিলেও তাদের অভিভাবকরা বিভিন্ন মহলে তদবির চালিয়ে আসছে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের উদ্দেশ্যে। সূত্র জানায়, সন্ত্রাসীরা মোবারক হোসেনের পরিবারকে হুমকি দিয়েছে। ফলে কেউ মুখ খুলতে নারাজ।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার এসআই গিয়াস উদ্দিন বলেন, সত্যতা প্রমাণের জন্য তদন্ত শুরু হয়েছে। ভিসেরা রিপোর্টে আঘাতজনিত কারণে মৃত্যুর সত্যতা পেলেই নিয়মিত মামলা রুজু হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads