রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে গত রবিবার প্রতিপক্ষ সন্ত্রাসীরা হামলা চালিয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী অলি উল্যার বাড়ির ৬টি বসতঘর ভাংচুর, লুটপাটসহ মধ্যযুগীয় কায়দায় ব্যাপক তান্ডব চালিয়ে ৯ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সৃষ্ট ঘটনায় পরদিন সোমবার রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করার পর ৩ দিন অতিবাহিত হলেও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর লোকজন জানান।

গতকাল বুধবার ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের বাসিন্দা ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী অলি উল্যার বাড়ির লোকজনের সাথে একই গ্রামের দুধ মিয়া বেপারী ও ইদ্রিস বেপারীর পরিবারের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে একই গ্রামের আবদুল মান্নান ও জাকির হোসেনের নেতৃত্বে দুধ মিয়া বেপারীর ছেলে হারুনুর রশিদ, আলমগীর, মন্তাজ, শুক্কুর আলী ও ইদ্রিস বেপারীর ছেলে সাদ্দাম হোসেনসহ ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠিসোটা নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান হাজী অলি উল্যার বাড়িতে প্রবেশ করে হাজী আমিন উল্যা, সিরাজ মিয়া, ইউছুব আলী, প্রবাসী সেলিম হোসেন পরিবারের ৬টি বসতঘরের টিনের বেড়া ও দরজা-জানালা কুপিয়ে, ভাংচুর ও ঘরে প্রবেশ করে ঘরে রক্ষিত স্বণালংকার, মোবাইল সেট, টাকাসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এসময় বাধা দেওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে পরিবারের লোকজনকে মারধোর করে। এতে শিশু ও মহিলাসহ ৯ জন আহত হয়। সন্ত্রাসীরা যাওয়ার সময় তাদেরকে প্রাণনাশ ও গুম করার হুমকি প্রদান করে।
এ ঘটনায় বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন নিরাপত্তা হীনতায় আতঙ্কগ্রস্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তারা পুলিশ প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তাসহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
রামগঞ্জে ডাকাতিসহ ৫ মামলার পলাতক আসামী জসীম গ্রেফতার
একটি এলজি, দুই রাউন্ড গুলি ও ৫টি হাত বোমা উদ্ধার

রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার কাশিম নগর গ্রামের কবিরাজ বাড়িতে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনের ছেলে ৫টি মামলার পলাতক আসামী জসিম উদ্দিন ওরুপে লেইঞ্জা জসীমকে গ্রেফতার করেছে । রামগঞ্জ থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান গ্রেফতারকৃত জসীম উদ্দিনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় ডাকাতি ও ভাংচুর সহ ৫টি মামলা রয়েছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার স্বীকার উক্তিতে থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কাশিম নগর গ্রামের বাড়িতে লুকিয়ে রাখা স্থান থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি ও ৫টি হাত বোমা উদ্ধার উদ্ধার করে। পরে পুলিশ গ্রেফতারকৃত জসিমকে নিয়ে রামগঞ্জ থানায় ফেরার পথে তার সস্ত্রাসী বাহিনী তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছুড়ে । পুলিশও পাল্টা গুলি ছুড়ে এ সময় পুলিশের হাতে গ্রেফতারকৃত জসীম উদ্দিন গুলি বৃদ্ধ হয়। তাকে গুরুতর আহতবস্থায় লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।




