রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে দিবালোকে চালককে সংজ্ঞাহীন, মারপিট ও নগ্ন করে ফেলে রেখে চার্জার ভ্যান,টাকা পয়সা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বিলকৃষ্ণপুর এলাকায়।বর্তমানে চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মামুনুূর রশিদ জানান, সোমবার দুপুরে উপজেলার দেউলা থেকে একজন যাত্রী তার চার্জার ভ্যান ১৫০ টাকায় রির্জাভ করে বিলকৃষ্ণপুর এলাকায় যায়। এরপর বিলকৃষ্ণপুর – ডুবাগাড়ী রাস্তার কমিউনিটি ক্লিনিকের পার্শ্বে গাড়ী দ্বার করে আধা ঘন্টা পর আরেক যাত্রী আসবে বলে গাড়ীর যাত্রী জানায়। এসময় চালক গাড়ীতে বসে থাকা অবস্থায় তাকে সংজ্ঞাহীন করে মারপিট করে এবং পরণের সমস্ত কাপড় খুলে নিয়ে সর্ম্পন নগ্ন করে ধান ক্ষেতের মধ্যে ফেলে রেখে চার্জার ভ্যান নিয়ে চলে যায়।যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানান তিনি। এসময় তার কাছে থাকা ৩৫০ টাকা ও একটি মোবাইলসেট নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে সন্ধ্যার আগে ধান ক্ষেত থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে বর্তি করে দেয়। মামুন উপজেলার সিম্বা পশ্চিম পাড়া গ্রামের নবির উদ্দীনের ছেলে বলে জানাগেছে। এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।




