ময়মনসিংহ প্রতিনিধি : র্দীঘ ত্রিশ বছরের রীতি ভেঙ্গে বাংলদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সদস্য পরিচালক পদে আমলা নিয়োগের প্রতিবাদে ময়মনসিংহে সংহতি সমাবেশ করছে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ।
১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে বিএডিসি ট্রেনিং সেন্টারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন কৃষি সম্প্রসারণের অতিরিক্ত পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ, বিএডিসি’র উপ-পরিচালক সৈয়দ সারোয়ার হোসেন, কৃষিবিদ ইন্সটিটিউটের সভাপতি ড. মো: আবুল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষিবিদগণ।
এসময় বক্তারা তাদের যৌক্তিত দাবী উপস্থাপন করে কৃষিবিদদের জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেয়ার আহবান জানান।
উল্লেখ্য গত বৃহস্পতিবার থেকে তাদের দুই ঘন্টা কর্মবিরতি চলছে।




