ads

বুধবার , ১৫ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০১৪ ৯:০৯ অপরাহ্ণ

Lotif Siddikiশ্যামলবাংলা ডেস্ক : পবিত্র হজ ও তাবলীগ জামাত নিয়ে অবমাননাকর মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় সদ্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১৫ অক্টোবর বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ২ অক্টোবর মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট শাহ আলম। বুধবার ওই মামলায় আবদুল লতিফ সিদ্দিকীর হাজির হওয়ার নির্দেশ ছিল আদালতের। হাজির না হওয়ায় শুনানি শেষে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী হজ, মহানবী সা., তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কটূক্তি করেন। এ নিয়ে দেশ-বিদেশে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ধর্ম অবমানার এক ডজনের বেশী মামলা হয়।
এর ফলে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগের প্রেসিডিয়ামের পদ থেকে অপসারণ করা হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার দল থেকে কেন তাকে বরখাস্ত করা হবে না- মর্মে কারণ দর্শাও নোটিশ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে পাঠানো হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads