ads

বুধবার , ১৫ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে বিদ্যালয়ের সামনে মানুষের মল ও মুরগীর বিষ্ঠা দূর্গন্ধে স্কুল ছেড়ে পালিয়েছে শিক্ষার্থীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৫, ২০১৪ ২:৫৮ অপরাহ্ণ
কেশবপুরে বিদ্যালয়ের সামনে মানুষের মল ও মুরগীর বিষ্ঠা দূর্গন্ধে স্কুল ছেড়ে পালিয়েছে শিক্ষার্থীরা

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের বাগদা মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেশবপুর সাগরদাঁিড় সড়কের পাশে মৎস্য ঘেরে মাছের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য মানুষের মল ও মুরগীর বিষ্ঠা রাখায় দূগর্ন্ধে স্কুল ছেড়ে পালিয়েছে শিক্ষার্থীরা। ১৫ অক্টোবর বুধবার এ ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও ঘের মালিকরা থেকে গেছেন ধরা ছোয়ার বাইরে। খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, কেশবপুর উপজেলায় ৩ হাজার ৬৩১ টি মৎস্য ঘের রয়েছে। এই সমস্ত মৎস্য ঘেরে দীর্ঘদিন ধরে ঘের মালিকরা মানুষের মল ও মুরগীর বিষ্ঠা ব্যবহার করে আসছে। গভীর রাতে মল ও বিষ্টা বহনকারী গাড়ীগুলো যেখানে সেখানে পার্কিং করায় দূর্গন্ধে এলাকার পরিবেশ দুষিত হয়ে পড়ায় মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এ দুর্ভোগ এড়াতে গত ৮ সেপ্টেম্বর মৎস্য ঘেরে মল ও বিষ্ঠা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। এ নিষেধাজ্ঞা অমান্য করে ঘের মালিকরা মৎস্য ঘেরে মল ও বিষ্ঠা ব্যবহার অব্যাহত রেখেছে। এ দিকে, ঘের মালিক বাগদা গ্রামের পলাশ,লুৎফর রহমান ও আলতাপোল গ্রামের শাহাদাত হোসেন তাদের বাগদা বড় বিলের মাছের ঘেরে মাছের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য মানুষের মল ও মুরগীর বিষ্ঠা এনে বাগদা মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেশবপুর সাগরদাঁিড় সড়কের পাশে স্তুপ করে রাখে। রাত ভোর ভ্যানযোগে ওই দুর্গন্ধযুক্ত মল ঘেরে ব্যবহার করার পরও অবশিষ্ট মল ও মুরগীর বিষ্ঠা রাস্তার পাশে স্তুপ করে রাখা হয়। সকালে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা দুর্গন্ধ সইতে না পেরে স্কুল ছেড়ে পালিয়ে যায়। ফলে ঘের এলাকার পরিবেশ হয়ে ওঠে দুষিত। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হলে তিনি ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে বাগদা গ্রামের হোসেন মোড়লের ছেলে বিষ্ঠা বহনকারী ভ্যান চালক তৌহিদকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু ঘের মালিকদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ না করায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে ঘের মালিকদের সাথে যোগাযোগ করেও তাদের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাগদা মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপাল রায় চৌধুরী বলেন, বুধবার বিদ্যালয় চলাকালে মলের দূর্গন্ধে শিক্ষার্থীর ক্লাস বর্জন করে চলে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ রায়হান কবির সংবাদিকদের জানান, বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে বলা হয়েছে।

Need Ads