ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেশি দামে চামড়া কেনার খেসারত : হোসেনপুরে মৌসুমী ব্যবসায়ীদের চামড়া প্রতি লোকসান ৫শ টাকা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৪ ২:৪৬ অপরাহ্ণ

Hossainpur pic ta 604হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে এ বছর কোরবানির ঈদে মওসুমি ও ভ্রাম্যমান ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনে চরম বিপাকে পড়েছেন। খেসারত হিসেবে চামড়া প্রতি তাদের লোকসান গুনতে হচ্ছে ৪০০-৫০০ টাকা। এতে অনেকেই চড়া সুদে মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, এ বছর সরকার মফস্বল এলাকার জন্য প্রতি বর্গফুট পশুর চামড়ার মূল্য নির্ধারন করেন ৬০-৬৫ টাকা কিন্তু ফরিয়ারা চামড়া কিনে প্রতি বর্গফুট ৮০-৯০ টাকায়। ফলে আনুসঙ্গিক খরচসহ মওসুমি ব্যবসায়ীরা প্রতিটি পশুর চামড়া গড়ে ২৭০০ টাকায় কিনে জেলা-উপজেলা সদরের মোকামে ৪০০-৫০০ টাকা লোকসানে বাকিতে বিক্রি করতে বাধ্য হয়েছেন। এতে অনেকেই মোটা অংকের আর্থিক ক্ষতির মূখে পড়েছেন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মওসুমি চামড়া ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া,কাজল মিয়া,পুমদি গ্রামের আজিজুল ও নামা সিদলার রিপন মিয়াসহ অনেকেই জানান, তারা ঈদের দিন গ্রামে গ্রামে ঘুরে ছোট-বড় গরুর চামড়া ২ হাজার ১০০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকায় কিনেছেন। তার সাথে শ্রমিকের মুজরি ও পরিবহন খরচ যুক্ত হয়েছে চামড়া প্রতি আরো ১৫০-২০০ টাকা। কিন্তু জেলা-উপজেলা সদরের চামড়ার মোকামে প্রতিটি চামড়া গড়ে ২৫০০ টাকায় বাকিতে বিক্রি করতে বাধ্য হয়েছি। লাভের আশায় চামড়া কিনে তারা প্রত্যেকেই ১৫-২০ হাজার টাকা করে লোকসান গুনেছেন।
এ ব্যাপারে স্থানীয় চামড়া ব্যাবসায়ী মদন, রবিউল আলম রবিন,তৌফিক মিয়া,সুমন মিয়াসহ অনেকেই জানান, এবার মওসুমি ও ভ্রাম্যমান চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে গত বছরের চেয়ে চড়া দামে চামড়া কিনে লবনজাত করে চরম বেকায়দায় পড়েছি। এখন আমাদের শেষ ভরসা ট্যানারী মালিকদের উপর। তারা যদি চামড়ার ন্যয্যমূল্য না দেয় অর্থাৎ গড়ে প্রতি চামড়া ৩ হাজার টাকার বেশি বিক্রি করতে না পারলে মোটা অংকের লোকসান গুনতে হবে বলেও মন্তব্য করেন তারা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads