ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগীতে কমে গেছে জেলেদের জাটকা নিধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৪ ২:৪৭ অপরাহ্ণ
বেতাগীতে কমে গেছে জেলেদের জাটকা নিধন

ভিন্ন চিএ উপজেলার উওর ঝোপখালী এলাকায়,৩ জেলে ও ৫১ হাজার মিটার জাল আটক

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বেতাগীতে জেলেদের দৃষ্টিভংগির পরিবর্তন হয়েছে।এখন আর জাটকা নিধনের মহোৎসব নেই।কমেগেছে ৬০ থেকে ৭০ ভাগ জাটকা ধরা।ইতোপুর্বে জাটকা সংগ্রহ করে রাতের মধ্যে দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ ও উপজেলার বিভিন্ন হাট বাজারে অবাধে বিক্রী হতো সে দৃশ্য তেমন আর চোখে পড়েনা।
তবে ভিন্ন চিএ উপজেলার উওর ঝোপখালী এলাকায়।সব কিছুর পরেও সেখানের জেলেরা থেমে নেই।এ এলাকায় বিষখালী নদীর বাকেঁ অবাধে জাটকা আহরন চলছে এমনই অভিযোগ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খ.ম.ফাহরিয়া সংগ্রাম আমিনুল।তিনি জানান,উপজেলা নির্বাহী অফিসারের চোখের আড়ালে মৎস কর্মকর্তার সাথে যোগসাজসে রাতের আধারে এ ধ্বংসলীলা চালানো হচ্ছে।অবশ্য উপজেলা মৎস কর্মকতা মোঃ নজরুল ইসলাম তার বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করে বলেন,সফল ভাবে অভিযান পরিচালনার ফলে অন্যসব এলাকার চেয়ে এখানে জাটকা নিধন কমেগেছে।উপজেলা প্রশাসন ইতোমধ্যে বিষখালী নদীতে ২১ টি অভিযান ও ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে মো: মিজানুর রহমান,মো: শামীম ২ জেলে কে ১ হাজার ও মো: হামেদ খানকে ৫ হাজার টাকা করে জরিমানা ও মৎস আইনের আওতায় মামলা দিয়েছেন এবং ২৫ লক্ষ ২০ হাজার টাকার ৫১ হাজার মিটার জাল আটক করা হয়েছে।
উপজেলা মৎস অফিস জানান,জাটকা আহরন, বিপনন ও পরিবহন নিষিদ্ধ করে এ কাজের সাথে জড়িতদের পূর্নবাসনের জন্য সরকার বিনা মূল্যে চাল বিতরন করছে।বেতাগীতে ১টি পৌরসভা ও উপজেলার ৭ টি ইউনিয়নে ১ হাজার ৪ শত ৬৭ জন জেলের পরিবারে ৪০ কেজি করে ৪ মাস চাল পূর্নবাসন সহায়তা দিচ্ছে।নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক জেলে অভিযোগ করেন, তাদেরকে ৪০ কেজি চাল দেয়ার কথা থাকলেও কম দেয়া হচ্ছে। জেলে নয় এমনও অনেককে চাল দেয়া হয়।এছাড়াও নাম প্রকাশে অনেচ্ছুক বিষখালী নদীর জাটকা নিধন কারী এক জেলে বলেন, নদীতে মাছ ধরে সংসার চালাই,সরকারী সহযোগিতা হিসেবে যে চাল পাই তা যথেষ্ঠ নয়,তাই নিষিদ্ধ থাকার পরেও জীবন বাঁচাতেই বাধ্য হয়ে এ অবৈধ কাজটি করছি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, উপজেলা প্রশাসনের একাধিক অভিযান,মোবাইল কোর্ট পরিচালনা এবং জেলেরা আগের চেয়ে অনেকটা সচেতন হওয়ায় এ এলাকায় জাটকা নিধনের মহোৎসব আর নেই।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads