ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে : খালেদা জিয়া

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৪ ৭:২৪ অপরাহ্ণ

khaleda-zia, 14-10-14শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের সঙ্গে বন্ধুত্ব চায়। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বিএনপি জনগণের দল। এখানে জনগণ মানে সকল ধর্মের মানুষ। আমাদের সরকার হবে জনগণের সরকার। তিনি ১৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত শুভ বিজয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ওই কথা বলেন। বিকেল ৫টার দিকে শুভেচ্ছা বিনিময় শুরু করেন তিনি। এসময় তিনি বলেন, আমাদের সরকারের আমলে সব ধর্মের মানুষ সমান সুযোগ উপভোগ করেছে। অথচ আজ জবর দখল করে যারা ক্ষমতায় আছে তারা হিন্দুদের জায়গা জমি দখল করছে।
সরকারের সমালোচনা করে সাবেক বিরোধীদলীয় নেতা বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের হাতে কেউ নিরাপদ নয়। আওয়ামী লীগ নিজেদের অপরাধ অপকর্ম অন্যের ওপর চাপিয়ে পার পেতে চায়। তিনি আরও বলেন, ধর্ম নিরপেক্ষতা আওয়ামী লীগের মুখোশ। লোক দেখানো ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে ভোগ করছে।

Need Ads