ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় চলতি আমন মৌসুমে ১৫৫ একর জমিতে হাইব্রিড ধানের আবাদ : বাম্পার ফলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৪ ৭:৪২ অপরাহ্ণ
পাইকগাছায় চলতি আমন মৌসুমে ১৫৫ একর জমিতে হাইব্রিড ধানের আবাদ : বাম্পার ফলন

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি : খুলনার পাইকগাছায় চলতি আমন মৌসুমে ১৫৫ একর জমিতে হাইব্রিড ধানের আবাদ হয়েছে এবং ২১ টি ঘেরে ধান-মাছ ও ঘেরের পাড়ে সবজির সমন্বিত চাষ করা হয়েছে। চাষাবাদে উন্নতু প্রযুক্তি ব্যবহার করার ফলে বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্ট কৃষকরা। আবাদকৃত ক্ষেত পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী।
ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায়য চলতি বছর হরিঢালী, কপিলমুনিু, গদাইপুর, রাড়–লী, চাঁদখালী ও গড়ইখালী সহ উপজেলার ৬টি ইউনিয়নে ২৬৮ জন কৃষক ১৫৫ একর জমিতে হাইব্রিড ধানের আবাদ করেছে। যার মধ্যে ১১১ একর ব্রি-ধান- ৪৯, ৩৪ একর বি.আর-১১ ও ১০ একর বিনা-৭। এছাড়াও ২১জন কৃষক মৎস্য ঘেরে ধান, মাছ ও ঘেরের বাঁধে উন্নত সবজির আবাদ করেছে। কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষককে প্রশিক্ষণ ও কারিগরী সহায়তা প্রদান করা হয়েছে বলে কর্মসূূচীর সিনিয়র উপজেলা ব্যবস্থাপক এ,কে,এম শাহিন আলম জানান। উন্নত প্রযুক্তি ব্যবহার করা ফলে চলতি মৌসুমে বাম্পার ফলন হবে বলে বিরাশী গ্রামের কৃষক রাবেয়া বেগম জানান। কর্মসূচীর আওতায় কৃষকরা এক দিকে উন্নত প্রযুুক্তি ব্যবহার করছে, অপরদিকে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য ইতিবাচক বলে সোমবার আবাদকৃত ক্ষেত পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী জানান।

Shamol Bangla Ads

আ’লীগের আহবায়ক কমিটি নিয়ে বঞ্চিতরা বিক্ষুব্ধ
পাইকগাছায় নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবী

খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সেখানকার বর্তমান ও সাবেক এমপি’র নেতৃত্বে প্রকাশ্য দু’টি গ্র“প বিভক্ত হয়ে পড়েছে। মূলত দীর্ঘদিন পর দলটির কাউন্সিল অধিবেশনকে সামনে রেখে গঠিত আহবায়ক কমিটি থেকে বঞ্চিত তৃর্নমুলের ত্যাগী নেতা-কর্মীরা রাগে,দুঃখে,ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে আবেগতাড়িত হয়ে দলীয় সভায় সাবেক এমপি সোহরাব আলী সানার বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগ তুলে তাকে রীতিমত উত্তপ্ত বাক্যবানে তুলো ধোনা করেছেন। এদিকে উক্ত আহবায়ক কমিটিকে পক্ষপাত দুষ্ট ও পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বর্তমান সরকার দলীয় এমপি শেখ মোঃ নূরুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সম্মিলিত আন্দোলন গড়ে তোলারও আহবান জানান। তিনি ঐ সভায় আরো অভিযোগ করেন যে, তাকে আড়াল করে বর্শীয়ান ও ত্যাগী নেতাদের বাইরে রেখে বিতর্কিত অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ঐ কমিটি সাজানো হয়েছে। শনিবার শেষ বিকেলে তার আহবানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত ঈদ-পূজার পুনঃমিলনী অনুষ্ঠানে উপস্থিতিদের উদ্দ্যেশে তিনি এ কথা বলেন
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ প্রায় এক যুগ আগে গঠিত আ’লীগের উপজেলা কমিটি ভেঙ্গে দিয়ে সম্প্রতি খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলীকে আহবায়ক করে ৪৭ সদস্য’র একটি পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করে উর্ধ্বতন নেতৃবৃন্দ। কমিটি প্রকাশের পরই খোদ দলটির মধ্যেই শুরু হয়েছে নানা সমালোচনা। সেখানে স্থান না পাওয়া ত্যাগী নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে পড়েছে সেই প্রথম থেকেই। এর আগে কমিটিতে শামিল হতে বিভিন্ন পর্যায়ে লবিং-গ্রুপিং করেও শেষ পর্যন্ত ব্যর্থরাও উঠেছেন বর্তমান এমপি’র তরীতে। আর এত করে সরকারের একই ঘরানার দু’বর্তমান ও সাবেক সাংসদের নেতৃত্বে বিভাজন প্রকাশ্য রুপ নিয়েছে।
শনিবারের ঐ সভায় চোখের জলে বুক ভাসিয়ে বিগত উপজেলা কমিটির সহ-সভাপতি ও পূজা উদযাপন কমিটির সাধার সম্পাদক রতন কুমার ভদ্র অভিযোগ করেন, সেই ছাত্র জীবন থেকে অদ্যবধি সকল সময়ে দলের প্রয়োজনে আপ্রাণ কাজ করেছি। অথচ কোন ধারায় ফেলে আমাকে আজ আকস্মিক ছুঁড়ে ফেলা হল তা তিনি নিজেও বুঝতে পারছেননা। সাবেক থানা কমিটির নেতা নির্মল মজুমদার জানান, গত ৫ বছরে আ’লীগের চেয়ে জামাত-বিএনপির লোকেরাই বেশী উপকৃত হয়েছে। সাবেক এমপি সোহরাব আলী সানাকে উদ্দ্যেশ্যে করে তিনি আরো বলেন, উপজেলার তেঁতুলতলা চিংড়ি ঘেরের বিবাদ নিরসনে তিনি তার নিকট থেকে মোটা অংকের আর্থিক সুযোগ নিয়েও বিরোধীদের সাথে হাত মিলিয়ে তিনি উল্টো তার পরিবারকেই পুলিশ দিয়ে হয়রানী করেছে। এ ঘটনায় তিনি দলের কাছে বিচার দাবি করেছেন। পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানিয়েছেন, উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে দলীয় এমপির বাইরে যাওয়ার সুযোগ নেই। অভিযোগ প্রসঙ্গে তিনি কৌশলে এড়িয়ে গিয়ে সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা দলীয় নেতাকর্মী ও বর্তমান এমপির সুস্থতা কামনা করে বলেছেন, আমার তৃনমুল নেতাকর্মীরা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার মিথ্যা।

Shamol Bangla Ads

পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৬৩ হাজার টাকা জরিমানা

খুলনার পাইকগাছায় চিংড়িতে অপদ্র্রব্য পুশু ও পানিতে ভিজিয়ে রাাখার অভিযোগে ৭ ব্যবসায়ীকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম উপজেলার কপিলমুনি ও কাশিমনগর বাজারেে অভিযান চালিয়ে জিকো ফিসকে ১০ হাজার, ব্যবসায়ী আব্দুস সামাদকে ১০ হাজার, সাকিব ফিস ১০ হাজার, শাহীন ফিস ১৫ পনের হাজার, যৌথ ফিস ১০ হাজার, শফিকুল ইসলাম ৮ হাজার, ভুট্টো ৫শ ও পারুল হার্র্ডওয়ারকে ৩ হাজার টাকা সহ মোট ৬৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম,এ রাসেল, সহকারী মৎস্য কর্মকর্তা এস,এম, শহীদুল্লাহ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও জাহিদুল ইসলাম।
পাইকগাছায় পুত্র বধুকে ধর্ষণ করার ঘটনায় মামলা : শ্বশুর সহ আসামী ৫
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
খুলনার পাইকগাছায় পুত্র বধুকে ধর্ষণ করার ঘটনায় শ্বশুর সহ ৫জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ধর্ষিতার পিতা মোশাররফ সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী সেলিম তালুকদারের পুত্র জাহাঙ্গীর তালুকদার প্রতিপক্ষদের দায়ের করা মামলার আসামী হওয়ায় ঘটনার দিন গত ১১ অক্টোবর রাতে খাওয়া-দাওয়া শেষে অন্যত্র গা ঢাকা দেয়। রাত ১২টার দিকে পুত্র বাড়ী না থাকার সুযোগে শ্বশুর সেলিম তালুকদার পুত্রবধু রাবেয়া বেগম (১৮) কে প্রথমে নিজ বসত ঘরে পরবর্তীতে পার্শ্ববর্তী জনৈক হায়দার মোল্লার ক্ষেতের মধ্যে ফেলে উপর্যপুরি ধর্ষণ করে হত্যা প্রচেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় ওই রাতেই ধর্ষিতাকে উদ্ধার করে প্রথমে কয়রার জায়গারমহল হাসপাতাল ও পরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তাররা তাকে খুমেকে প্রেরণ করেন। ঘটনাার ৩দিন পর ধর্ষিতার পিতা কয়রার হরিনগর গ্রামের মৃত সোলাইমান সরদারের পুত্র মোশাররফ সরদার বাদী হয়ে শ্বশুর সেলিম তালুকদার (৫০), মৃৃত জালাল সরদারের পুত্র সিরাজুল সরদার (৪০), সাহেব আলী গাজীর পুত্র রানা গাজী (২৫), মোঃ মঞ্জুরুল সররদার (২৭), কামরুর সরদারের পুত্র আল-আমিন সরদার (২৫) কে আসামী করে মামলা করে। যার নং- ২০, তারিখ- ১৪/১০/১৪। প্রতিপক্ষকে ফাসাতে পাষণ্ড শ্বশুর এ ঘটনা ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে কালীপূজা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লস্কর গ্রামের সাংবাদিক বিভূতি ভূষনের বাড়ীতে এ পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পূজায় উপস্থিত ছিলেন, লস্কর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সুবোধ কুমার বাছাড়, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা পরিতোষ কুমার ঢালী, আ’লীগনেতা বিজন কুমার সরকার, বিভূতি ভূষণ সানা ও এলাকার গণ্যম্যান্য ব্যক্তিবর্গ।

Need Ads