উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বানিপাতা দানুয়ার ঢালা বিলের জলমহালকে কেন্দ্র করে মৎস্যজীবিদের হামলায় ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। ১৩ অক্টোবর সোমবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দানুয়া ঢালা জলমহালটি দীর্ঘদিন যাবত বানিয়াপাতা মৎস্যজীবি সমবায় সমিতির নিয়ন্ত্রনে রয়েছে। কিন্তু এটাকে মেনে নিতে পারেনি একই ইউনিয়নের দৌলতপুর মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন। তারা যে কোন ভাবে জলমহালটি দখলে নিতে প্রাণপন চেষ্টা চালায়। এ নিয়ে দুই সমিতির লোকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সোমবার দুপর ১ টার সময় দৌলতপুর মৎস্যজীবি সমবায় সমিতির কানু সরদার গংরা দেশীয় অন্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পনানুযায়ী বানিপাতা গ্রামে গোপি নাথ এর বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে গোপিনাথ ও বাড়ির মহিলাসহ ৭ জন আহত হন। এ সময় বাড়ি ও ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়। গুরুতর আহত গোপিনাথ (৫৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে সন্ধ্যায় হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী,ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে। অন্যান্য আহত,অলিম সরদার(৩৮),গোপাল সরকার(৩০),সরদা রানী(৪০),সিপন(৩৫)কে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেখ হাসিনা সরকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করে সম্পদে পরিনত করছে দিচ্ছে- এমপি কেয়া চৌধুরী
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে ঋণ দিচ্ছেন। যার ফলে দেশের বেকার সমস্যা দূর হচ্ছে। তিনি বলেন, আমি আপনাদের পাশে সবসময় রয়েছি। আপনারা ঘরে বসে থাকবেন না। কর্মস্থলে গিয়ে চেষ্টা করে উৎপাদন করুন। তাতে করে যেমন নিজেরা লাভবান হবেন। তেমনি দেশও উপকৃত হবে। তাই আসুন বেকার সমস্যা দূর করতে সবাই মিলে ঘরে ঘরে শিল্প গড়ে তুলি।
তিনি গতকাল সোমবার বাহুবল উপজেলার মৌউরি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করণ প্রকল্পের আওতায় সনদপত্র বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলে।
হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক হারুনুর রশিদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।




