ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অবৈধ কারেন্ট জালে অবাধে মাছ শিকার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৪ ৩:৫৩ অপরাহ্ণ

Jhinaigati Current Jalখোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার জলাশয়গুলোতে অবৈধ কারেন্ট জালে অবাধে মাছ শিকার করা হচ্ছে।

Shamol Bangla Ads

সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, সীমান্তবর্তী এ উপজেলার ধলী, গজারমাড়ী, নিশিন্দা ও বাইশে বিলসহ বিভিন্ন জলাশয়গুলোতে স্থানীয় এক শ্রেনীর মত্স্য শিকারী দিনেরাতে বেড়জাল ও কারেন্ট জালে মাছ শিকার করে অবাধে বাজারজাত করে আসছে। সরকারীভাবে জলাশয়গুলো নিয়ন্ত্রনের উদ্যোগ না থাকায় মত্স্যশূন্য হয়ে পড়ছে জলাশয়গুলো। পাশাপাশি সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব আয় থেকে। ধলীবিল জলমহালের ইজারাদার আজমত আলী বলেন, ২ লাখ ৩০ হাজার টাকায় জলমহালটি ইজারা নিয়ে বর্তমানে আছি মহাবিপদে। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে অদূর ভবিষতে জলমহালটি আর কেউ ইজারা নেবে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সাথে কথা হলে তিনি বলেন, আমি ছুটিতে আছি। এসে অবৈধ মত্স্য শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads