ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনের করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেল করেছে ১০ কাউন্সিলর। ১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাউন্সিলর রেজাউল করিম জাকির।

লিখিত বক্তব্যে রেজাউল করিম জাকির দাবি করেন, স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক সাময়িক বরখাস্ত হওয়া ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন ১১ অক্টোবর পৌরসভার সভা কক্ষে সংবাদ সম্মেলনে যে তথ্য উপস্থাপন করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন।
মেয়র আফজাল যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ও কোন প্রকার পরিমাপ এবং মূল্য নির্ধারন না করে বিপুল পরিমানের সরকারি গাছ বিক্রি করে দিয়েছেন।

এছাড়াও যোগাযোগ মন্ত্রনালয়ের সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে ব্যাটারি চালিত অটো রিক্সা প্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ নিয়ে প্রায় চার শত লাইসেন্স প্রদান করেছেন তিনি।
এছাড়াও সরকারী প্রজ্ঞাপন উপেক্ষা করে অবৈধ অটোরিক্সার লাইসেন্স প্রদান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দূর্গা পূজার পূর্বে সরকার দুস্থ-অসহায় পরিবারের সহায়তার জন্য ভিজিএফ কার্ড বিতরনের অনিয়ম, কারিগরি বিধিবিধান তোয়াক্কা না করে যত্রতত্র বৈদ্যুতিক পোল-খুটি অপসারন করা,এবং ইউজিআইআইপি-২ পকল্পের আওতায় কোটি কোটি টাকার উন্নয়ণ কাজে টেন্ডারবাজী ও পার্সেন্টিজ আদায়েরও অভিযোগ করা হয়েছে এ সংবাদ সম্মেলনের বক্তব্যে।
০১ অক্টোবর ২০১৪ তারিখ ১৩১৫ নং স্মারকে এক প্রজ্ঞাপনে মেয়র আফজালকে সাময়িক বহিস্কার এবং একই দিন ১৩১৬ নং স্মারকে কেনো তাকে অপসারনের আদেশ দেয়া হবেনা ২৫ কার্য দিবসের মধ্যে তার জবাব দেয়ার জন্য শোকজ করেন। কিন্তু মহাক্ষমতাশালী মেয়র আফজাল ৫ অক্টোবর হাইকোর্টে কাউন্সিলরদের দায়েরকৃত রীট সহ রুলিংয়ের ও মন্ত্রনালয়ের সাময়িক বরখাস্তাদেশের সাথে শোকজ নোটিশের বিষয়টি গোপন করে তার সাময়িক বহিস্কারাদেশটি ৬ মাসের জন্য স্থগিত করাতে সক্ষম হয়। ৯ অক্টোবর সরকারের পক্ষ থেকে বিষয়টি সুপ্রীম কোর্টের চেম্বার জজ আদালতে সিএমপি (সভিল মিস পিটিশন) আবেদনের মাধ্যমে অবগত করলে মহামান্য বিচারপতি কোন আদেশ না দিয়ে ১৯ অক্টোবর তার আদালতেই শুনানীর দিন ধার্য রাখেন। কিন্ত মেয়র সাহেব সুপ্রীম কোর্টের বিচারপতির নামে মিথ্যা তথ্য উল্লেখ করে সিএমপি আবেদন খারিজ, স্থগিতাদেশ বহাল, ১৯ অক্টোবর সুপ্রীম কোর্টের রেগুলার বেঞ্চে শুনানীর সহ নানাবিধ মনগড়া বক্তব্য বলে বেড়ানোর অভিযোগ করেন।




