ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৪ ৮:৩০ অপরাহ্ণ

Jamalpur pic 14-10-14জামালপুর প্রতিনিধি: জামালপুরে ৪ সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।

Shamol Bangla Ads

১৪ অক্টোবর মঙ্গলবার সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে জামালপুরে কর্মরত ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় পত্রিকার সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন থেকে সাংবাদিক লাঞ্ছিতকারী জামালপুরের হাসিল ট্রাস্ট্রের চেয়ারম্যান নুরুল ইসলামকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ রায়হান সাদা, সাংবাদিক সভাপতি শফিক জামান, সাংবাদিক মোস্তফা বাবুল, সাংবাদিক আব্দুল জলিল, নুরুল হক জঙ্গী, বজলুর রহমান, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন মিন্টু, জুলফিকার মোঃ জাহিদ হাবিব, কবি সাযযাদ আনছারী, গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ তানভীর আহমেদ ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মারুফ আহমেদ খান মানিক।
উল্লেখ্য, গত শুক্রবার শহরের মেডিকেল রোডের বাসিন্দা মরহুম অ্যাডভোকেট নজরুল ইসলাম দুলুর আমেরিকা প্রবাসী সন্তানের বসতবাড়ি জবর দখলের চেষ্টা ও দুলুর অন্তস্বত্ত্বা পুত্র বধূকে লাঞ্ছিত করে হাসিল ট্রাস্ট্রের চেয়ারম্যান নুরুল ইসলাম। খবর পেয়ে একদল সাংবাদিক ঘটনাস্থলে পৌছলে তাদেরকেও লাঞ্ছিত করে নুরুল ইসলাম।

১৬ অক্টোবর থেকে কঠোর কর্মসূচী
জামালপুরে বিএডিসি’র কর্মকর্তাদের কর্মবিরতি চলছে

Shamol Bangla Ads

সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) পদে পদায়নের প্রতিবাদে সারা দেশের ন্যায় জামালপুর ও শেরপুর জেলার বিএডিসি’র কর্মকর্তারা গত ৫দিন ধরে ২ ঘন্টার কর্মবিরতি পালন করে চলছেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি চলাকালে দাপ্তরিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বীজ ও পরামর্শ নিতে আসা কৃষকরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন।
জানা যায়, সম্প্রতি সদস্য পরিচালক পদে একজন অনভিজ্ঞ কর্মকর্তাকে উলে¬¬খিত পদে পদায়নের কারণে মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ওই সদস্য পরিচালককের পদায়ন বাতিল করে নিজস্ব সংস্থার একজন দক্ষ ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদায়নের দাবিতে জামালপুর ও শেরপুর জেলার বিএডিসি’র সকল কর্মকর্তারা এক যুগে প্রতিদিন দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করছেন। এ কর্মসূচী অব্যাহত থাকলে চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছে বীজ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনরত কর্মকর্তারা বলেন, অবিলম্বে দাবি আদায় না হলে আগামী ১৬ অক্টোবর থেকে নতুন কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘দুর্যোগে মোরা নাই দিশাহীন, সঙ্গে আছে অভিজ্ঞ প্রবীন’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের মতো জামালপুরেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষ্যে সোমবার শহরের বকুলতলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের দরবার হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক এএকে মাহমুদদুল হাসান, প্রবীন রাজনীতিক খন্দকার হাফিজুর রহমান বাদশা, উন্নয়ন সংঘের পরিচালক (এইচআরডি) ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জামালপুর জেলা ম্যানেজার নুরুল হুদা প্রমূখ। অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, এসডিএফ, ইএসডিও, ব্র্যাক, রক্তের বন্ধন, নব প্রজন্ম ছাত্র সংগঠন, এসপিএফসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বেসরকারী সংস্থা সমূহের সহযোগিতায় অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন।

টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের
দাবিতে জামালপুরে সংবাদ সম্মেলন

সারাদেশের টেকনিক্যাল স্কুল ও কলেজের ১ হাজার ২৩৩টি পদে থাকা শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জামালপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারী ফোরাম।
সোমবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারী ফোরাম দাবি করেন রাজস্ব খাতে স্থানান্তর না করায় এবং গত ৩ মাস ধরে বেতন না পাওয়ায় এসব শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এ কে এম ফজলুল হক, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ, প্রচার সম্পাদক মাসুদ করিম, শিক্ষক রাশেদুল আলম ও বাবু সুব্রত সাহা।

Need Ads