চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ার রামপুর সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল সন্ধা সাড়ে ৬টায় সাহারবিল বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়ার ৯০’র ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো: সরওয়ার আলম বলেছেন, সাংসদ আবদুর রহমান বদি এখন পবিত্র পার্লামেন্টের ৩০০ জনের একজন। অবিলম্বে সাংসদ বদিকে মুক্তি দিয়ে কক্সবাজার জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। এতে আরো বক্তব্য রাখেন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি সেলিম রেজা, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো: আইয়ুব, যুগ্ম আহবায়ক সরওয়ার কামাল, আকতার আহমদ এমইউপি, শ্রমিক নেতা বেলাল, ফারুক, কামাল হোসেন, রুহুল আমিন, জাফর আলম, আবদুল হাকিম, জমির উদ্দিন, নুরুন্নবী, মাহমুদুল হক প্রমূখ।

আইনজীবি লুৎফুল কবিরের পিতার ইন্তেকাল
জানাজায় শোকাহত মানুষের ঢল
সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও চকরিয়া উপজেলা জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবি লুৎফুল কবিরের পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো: বজলুল কবির (৮৫) গতকাল ১৩অক্টোবর দুপুর ১২টায় পৌরসভার ১নং ওয়ার্ডের লক্ষ্যারচর সিকদারপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজেউন। একইদিন বিকাল ৫টায় লক্ষ্যারচর সিকদারপাড়া মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ছেলে, ২ মেয়ে, নাতী, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সাহাবউদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আখতার আহমদ, চকরিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এএইচ শহিদ উল্লাহ চৌধুরী, উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের আমীর মো: হেদায়ত উল্লাহ, পেকুয়া উপজেলা আমীর মাষ্টার আবুল কালাম আজাদ, দৈনিক ইনকিলাব কক্সবাজার জেলা প্রতিনিধি ও হিমছড়ি পত্রিকার প্রকাশক শামসুল হক শারেক, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, ইসলামী ব্যাংক চিরিংগা শাখার ব্যবস্থাপক ইভিপি মো: জাহাঙ্গীর আলম, হারবাং ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধূরী, দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি কামাল হোছাইন আজাদ, সাবেক সভাপতি এড ইলিয়াছ আরিফ, সাধারণ সম্পাদক এড গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, জেলা শিবিরের সাবেক সভাপতি দিদারুল ইসলাম, সাংবাদিক জহিরুল আলম সাগর, আবদুল মজিদ, জামাল হোছাইন প্রমূখ।
চকরিয়ায় এড, লুৎফুল কবিরের পিতার মৃত্যুতে আইনজীবি সমিতির শোক:
আইনজীবি এডভোকেট লুৎফুল কবিরের পিতা আলহাজ্ব বজলুল কবির এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। কার্যকরি কমিটি ও সদস্যদের পক্ষে শোক প্রকাশ করেন সভাপতি এডভোকেট এএইচ এম শহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: গিয়াস উদ্দিন। তারা মরহুমের রূহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার প্রভাবশালী নেত্রী ও বিশিষ্ট নারী সংগঠক উম্মে কুলছুম মিনু।




