ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৪ ৩:০৯ অপরাহ্ণ
গোপালপুরে উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলামের বিদায়োত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডুর সভাপতিত্বে আলোচনায় অংশনেন- বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ সিটি, ভাইস চেয়ারম্যান (নারী) মরিয়ম আক্তার মুক্তা, উপজলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান, গোপালপুর থানার ওসি মোঃ জহিরুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা এম হোসেন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার আব্দুস সোবাহান তুলা, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, গোপালপুর পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবউল আলম খাসনবীশ।
প্রসঙ্গত, ২০ জুন ২০১২সালে তিনি গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহন করেন এবং সম্প্রতি তিনি গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টমেন্টএ এক্সিকিউটিভ অফিসার হিসেবে বদলি হন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads