ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে জিংক সমৃদ্ধ ধান পরীক্ষামূলক আবাদে বাম্পার ফলন : কৃষক খুশি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৪, ২০১৪ ২:০৬ অপরাহ্ণ

Shamsur Rahman  Keshabpur Jessore 14-10-14শামসুর রহমান, কেশবপুর(যশোর) : নতুন উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ধান পরীক্ষামূলকভাবে যশোরের কেশবপুরে আমন মৌসুমে আবাদ করে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিজ্ঞানিরা এ ধানের নাম দিয়েছেন ব্রি-ধান-৬২। সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত এ ধানের আবাদ বাংলাদেশের এটাই প্রথম । ৯৫ থেকে ১০০ দিনের মধ্যে এ ধান কাটা যায় বলে একই জমিতে পর্যায়ক্রমে ৪টি ফসল আবাদ করা যাবে। এজন্য কৃষকরা এ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছে।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, গত বোরো মৌসুমে হারভেস্ট প্লাস এর সহায়তায় কেশবপুরে জিংক সমৃদ্ধ ব্রি-ধান-৬২ আবাদ করে কৃষকরা বাম্পার ফলন পেয়েছিল। এজন্য কৃষকদের আমন মৌসুমে এ ধান আবাদ করতে উদ্বুদ্ধ করা হয়।২০১৩ সালে বাণিজ্যিকভাবে নতুন জাতের এ ধান চাষের অনুমতি দেয় জাতীয় বীজ বোর্ড। উপজেলার মজিদপুর,শ্র্রীরামপুর,সাতবাড়িয়া, ব্রহ্মকাটি,সুজাপুর, মঙ্গলকোট মাঠসহ আশপাশের এলাকার ২০০জন চাষী এবার পরীক্ষামূলকভাবে জিংক সমৃদ্ধ ধান আবাদ করেছে। কৃষকের আগ্রহ থাকার পরও বীজ সংকটের কারণে এ বছর বেশী জমিতে এ ধানের আবাদ করা সম্ভব হয়নি। ধান চাষী শ্রীরামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন, আব্দুস সামাদ বলেন, অন্য জাতের ধান উৎপাদনে ১২০ থেকে ১৬০ দিন সময় লাগলেও জিংক সমৃদ্ধ ধান উৎপাদনে সময় লাগে ৯৫ থেকে ১০০ দিন। উৎপাদন সময় কম লাগায় চাষিরা এ ধান আবাদ করে খুশি।
উপসহকারী কৃষি কর্মকর্তা দিপজয় বিশ্বাস জানান, অন্যান্য ধানের মত প্রচলিত নিয়মেই এ ধান চাষ করা যায়। তবে ১৮ থেকে ২০ দিন বয়সের চারা সুষম মাত্রার জৈবও রাসানিক সার প্রয়োগ করলে হেক্টরে ৪.৫ থেকে ৫ টন ধান উৎপাদন করা যায়।
সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিতাই চন্দ্র পাল বলেন, জিংক সমৃদ্ধ ধান মানুষের বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধের পাশাপাশি মেধা ও শারীরিক বিকাশে বিশেষ ভুমিকা রাখবে। গত ১৩ অষ্টোবর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা শ্রীরামপুর ব্লকের কৃষক আব্দুস সামাদের প্লট প্রদর্শনীর ব্রি-ধান-৬২ ক্ষেত পরিদর্শন করে বাম্পার ফলনের আশাবাদ ব্যক্তি করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস বলেন, জিংক সমৃদ্ধ ব্রিধান -৬২ আমন ও বোরো মৌসুমে চাষ করা যায়। এ ধান স্বল্প জীবন কাল সম্পন্ন হওয়ায় এক বছরে পর্যায়ক্রমে ৪টি ফসল আমন, শরিষা/ডাল,বোরো ও পাটের আবাদ করা যায়। ফলে চাষীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। ধান চিকন,ভাত সুস্বাদু হওয়ায় এ ধানের বাজার মূল্য ভালো পাওয়া যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এ বছর ৪টি প্লট প্রদর্শনীর মাধ্যমে এ ধান আবাদ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads