ads

সোমবার , ১৩ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০১৪ ৭:২৪ অপরাহ্ণ

EVTINGS#শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা রানীশিমুল ইউনিয়ন বারিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদে ও বখাটেকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রী ও অভিভাবকরা। ১৩ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১২ দিকে ওই বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ভায়াডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী গত রবিবার ছুটির পর বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় চক্রপুর মোড় নামক স্থানে ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে বখাটে জাহিদুল তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সাড়া না দেয়ায় সে ওই ছাত্রীকে মারধর করে। এ সময় ওই ছাত্রীসহ তার সাথে যাওয়া কয়েকজন ছাত্রী ডাক চিৎকারে এলাকাবাসী এসে বাধাঁ দেয়। এ ঘটনায় সোমবার ওই বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা এর প্রতিবাদে ও বখাটে গ্রেফতারের দাবিতে ভায়াডাঙ্গা বাজারে বিক্ষোভ মিছিল করে।

Need Ads