ads

সোমবার , ১৩ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেরপুর আইনজীবী সমিতি’র সার্ধশত বর্ষপূর্তি উত্সবে আইনমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০১৪ ৪:২৩ অপরাহ্ণ

Sherpur- Ainmontri Anisul Hoqueস্টাফ রিপোর্টার : আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, গণতন্ত্রের রক্ষাকবচ হলো আইনের শাসন। এই আইনের শাসন তখনই প্রতিষ্ঠিত হয়, যখন সকলে মনে করে আইন সবার জন্য সমান। কিন্তু একসময় দেশে কিছু মানুষ নিজেদের আইনের উর্ধ্বে বলে মনে করতো। তাদেরও আইনের আওতায় নিয়ে বিচারে সাজা কার্যকর করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা ও পৃথিবীর বৃহত্তম বিডিআর হত্যা মামলা শেষ করে সরকার আইনের শাসন প্রতিষ্ঠার নজির স্থাপন করেছে। শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলেই এটি সম্ভব হয়েছে। তিনি ১২ অক্টোবর রবিবার রাতে শেরপুর জেলা আইনজীবী সমিতির ‘আইনের শাসন ও ন্যায় বিচার আমাদের পাথেয়’ শ্লোগানকে সামনে রেখে ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের সার্ধশত বর্ষপূর্তি উত্সবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ঐতিহ্যকে মেনে চলাই আইনের ধর্ম। আইনজীবীরা যুগ যুগ ধরে এই ঐতিহ্যকে মেনে চলেন। এজন্য আইনজীবীদের আগে আইন মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেরা আগে আইন মেনে অন্যদের তা শেখাতে হবে।
আইনমন্ত্রী বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কোন মধ্যবর্তী নির্বাচন হবে-টবে না। আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি। আমরা পাঁচ বছর জনগনের সেবা করবো। সুতরাং ওই সময়ের আগে নির্বাচন নয়।
অনুষ্ঠানে আইনমন্ত্রী জেলা আইনজীবী সমিতির দাবির প্রেক্ষিতে জেলা বারের অবকাঠামো উন্নয়ন, কল্যাণ তহবিল ও পাঠাগারের জন্য ৩৫ লাখ টাকা এবং আইনজীবী সহকারী সমিতির অবকাঠামো উন্নয়নে ৫ লক্ষাধিক টাকার অনুদান ঘোষণা করেন। একইসাথে তিনি চলতি অর্থ-বছরেই চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মান কাজ শুরুর ঘোষণা দেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে ২ নং বার ভবন মিলনায়তনে আয়োজিত ১৫০ বছর পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি, বার কাউন্সিলের সদস্য আলহাজ্ব এডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, জেলা ও দায়রা জজ রবিউল হাসান, জামালপুরের জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফুল ইসলাম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পিপি এডভোকেট চন্দন কুমার পাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.কে.এম শাহনেওয়াজ ফকির, টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ শফিকুল ইসলাম রিপন, জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল্লাহ, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ফজলুল হক প্রমুখ। এসময় হুইপ আতিক আইনজীবী সমিতির উন্নয়নে ২ লাখ টাকা ও আইনজীবী সহকারী সমিতির উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে অতিথিসহ আইনজীবীদের প্রয়াত এডভোকেট আফতাব উদ্দিন ও এডভোকেট আমিনুল ইসলাম স্মারক সম্মাননা প্রদান করা হয়।
Bar_Pic copyএর আগে সকাল ১০টায় সমিতি’র কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উত্সবের আনন্দে মেতে উঠেন বিচারক, আইনজীবী ও আইনজীবী সহকারীরাসহ সংশ্লিষ্টরা। রাতে কোর্ট চত্বরে আয়োজিত বিশিষ্ট সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে উত্সব শেষ হয়।
উল্লেখ্য, ১৮৬৪ সালে একটি চৌকি বার হিসেবে প্রতিষ্ঠিত হয় শেরপুর আইনজীবী সমিতি

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads