ads

সোমবার , ১৩ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০১৪ ৬:৩৯ অপরাহ্ণ
পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় সোমবার ইকরা (১ বছর ২ মাস) বয়সী শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, খেলার ছলে ঘরে থাকা টেবিল ফ্যানের ক্যাবলে হাত দেয়। ফ্যানের ক্যাবল ফুটো থাকায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সে উপজেলার দৈনিক সমকাল প্রতিনিধি শফিকুজ্জামান শফিকের মেয়ে।

Shamol Bangla Ads

পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Shamol Bangla Ads

‘দুর্যোগে মোরা নই দিশাহীন, সংগে আছেন অভিজ্ঞ প্রবীণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় সোমবার উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা (এডিপি) সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডিপি পরিচালক মি. প্রদীপ ডমিনিক কস্তা, উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মুখলেছুর রহমান খান ভাসানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোর্শেদ রানা, কৃষি কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, মৎস্য কর্মকর্তা আশরাফুল কবীর, তনিমা রেমা প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads