পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে গভর্ন্যান্স প্রজেক্টের সহায়তায় সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল সোমবার উপজেলার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪০০ পিস স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরন করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মোনাইল, দুর্গাপুর, পালগড়, খালাশপীর, রাজারাম ফতেপুর, শরিফপুর ও বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও ক্রিড়া সামগ্রী বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস উম্মে হাবিবা মিথি, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম প্রমুখ। প্রধান অতিথি সাবেক সাংসদ বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল বলেন , আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। অভিভাবকদের উচিৎ হবে ৫ বছর বয়স হবার সাথে সাথে তাদের সন্তানদের স্কুলে পাঠানো। আমরা আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সহযোগীতা করব। স্কুলে তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে সেজন্য তাদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরন করা হলো।
পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রংপুরের পীরগঞ্জে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুম চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরফুল ইসলাম প্রেস ক্লাব সভাপতি সরোয়ার জাহান, জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক ও দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি আব্দুল করিম সরকার, আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক জালাল উদ্দিন মানিক প্রমুখ। র্যালীতে উপজেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
পীরগঞ্জে বড়দরগাহ ইউনিয়নে ইউপি সদস্যদের দৌড়াত্বে
দু:স্থরা ভিজিএফের চাল থেকে বঞ্চিত
রংপুরের পীরগঞ্জের বড়দরগাহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের দৌড়াত্ব, রাজনৈতিক রেশারেশি, তালিকা নিয়ে জটিলতার কারনে ইউপি চেয়ারম্যান সরোয়ার জাহান মাখন ঈদপুর্ব ভিজিএফ এর চাল বিতরন করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৪ হাজার ৫ শত দু:স্থকে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছে ।
সুত্রে জানা গেছে পীরগঞ্জের অন্যান্য ইউনিয়নে ৪ হাজার ৫শ, ৫০ জন দুস্থের জন্য ভিজিএফ কর্মসুচীর অধিন ঈদ পুর্ব সাড়ে ৪৫ মে,টন চাল বরাদ্ধ ছিল । এতে প্রতি দুস্থ ১০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল । কিন্তু গতকাল সোমবার পর্যন্তসে চাল বিতরন করা হয়নি ।এ ব্যাপারে বড়দরগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার জাহান মাখন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে তালিকা জমা দেয়া হয়েছিল সে তালিকার ব্যাপারে একাধিক ইউপি সদস্যে ঝামেলা করায় নিদ্ধারিত সময়ের মধ্যে চাল বিতরন করা সম্ভব হয়নি ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরফুল ইসলাম এর সঙ্গে গতকাল সোমবার কথা হলে তিনি বলেন, তালিকা নিয়ে জটিলতার কারনে চাল বিতরন সম্ভব হয়নি । তবে চলতি সপ্তাহেই বিতরন করা হবে ।




