ads

সোমবার , ১৩ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে লাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০১৪ ৮:১২ অপরাহ্ণ
চারঘাটে লাবলু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ চারঘাটে আওয়ামীলীগ নেতা লাবলু সরকারকে হত্যার বিচারের দাবীতে গতকাল সোমবার সকালে চারঘাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন চারঘাট পৌর মেয়র নার্গিছ খাতুন, পৌর আ’লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাঃ সম্পাদক একরামূল হক, জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব, ইউসুফপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রতন হাজী, সাঃ সম্পাদক সুজন, ০৮ নং ওয়ার্ড সভাপতি আঃ মালেক, স্বেচ্ছাসেবকলীগের সাঃ সম্পাদক আব্বাস আলী শেখ ছাত্রলীগনেতা তুষার প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা অবিলম্বে লাবলু হত্যার সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পরে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য ২ সেপ্টেম্বর রাতে বাড়ী ফেরার পথে চারঘাট উপজেলার শিশুতলা নামক স্থানে ভাড়াটে সন্ত্রাসীরা লাবলুকে গুলি করে হত্যা করে।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি গোলাম মোর্তূজা জানান, আসামী পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যাচ্ছেনা, সকলের সহযোগিতা পেলে অনতিবিলম্বে লাবলু হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

চারঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

“জীবন ব্যাপী সক্ষমতা” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে চারঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে চারঘাট উপজেলা প্রশাসন (ত্রাণশাখা) আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে একটি র‌্যালী চারঘাট বাজার প্রদক্ষিণ শেষে ফরহাত আলাউদ্দিন মডেল স্কুল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মনজুরে মাওলার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার মনিরা খাতুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা এ কে এম নাসির উদ্দন ফরহাত আলাউদ্দিন মডেল স্কুলের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম বাদশা, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বিভিন্ন স্কুলের ছাত্রী-ছাত্রী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। শেষে দুর্যোগ প্রশমন এর উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads