ads

সোমবার , ১৩ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০১৪ ৬:৩৪ অপরাহ্ণ
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কুকুরের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে সাতক্ষীরার কলারোয়ায় এক কলেজ ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহত মিকাঈল হোসেন (২২) সোনাবাড়িয়া গ্রামের বাবুল হোসেনের পুত্র। শনিবার বিকেলে উপজেলার মাদরা গ্রামের হারুণ প্রফেসরের বাড়ির সামনে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত মিকাইল হোসেন কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে অনার্সের শিক্ষার্থী। জানা গেছে, মিকাইল হোসেন নিজে মোটরসাইকেল চালিয়ে সোনাবাড়িয়া থেকে মাদরা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে অধ্যাপক হারুনর রশীদের বাড়ি এলাকায় হঠাৎ একটি কুকুর মোটরসাইকেলে চাপা পড়ে। এসময় সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রিক খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে নেন। শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে খুলনায় নেয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন মিকাঈল।

Shamol Bangla Ads

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলা
সেমিফাইনালে উঠলো শার্শা এ্যাথলেটিকস ক্লাব

সাতক্ষীরার কলারোয়ায় ৪র্থ বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় খেলায় শার্শা এ্যাথলেটিকস ক্লাব ১-০ গোলে তালা সেন্টমেরি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। রবিবার বিকেলে কলারোয়া ফুটবল মাঠে আয়োজিত ওই খেলা প্রথমার্ধে গোলশুন্য থাকে। দ্বিতীয়ার্ধের ২০মিনিটে বিজয় সূচক একমাত্র গোলটি করেন বিজয়ী দলের অধিনায়ক সাইদুল। সেমিফাইনালে শার্শা মুখোমুখি হবে অপর সেমিফাইনালিস্ট মাধবকাটি পঞ্চগ্রাম যুব সংঘের। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশারফ হোসেন ও ৪র্থ রেফারী আলহাজ্ব আ.রহিম বাবু। খেলা উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সা.সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান বুলবুল, শিক্ষক নেতা আ.রউফ, প্রধান শিক্ষক আ.রব, আজহারুল ইসলাম, হরিসাধন ঘোষ, শিক্ষক-কল্যান সমিতির সা.সম্পাদক বদরুজ্জামান, কপাই সহ.সভাপতি শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান বিপ্লব, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, সমাজসেবক কাজী আ.ওহাব, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক জামিল আক্তার, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, শ্রমিকলীগ নেতা আ.রহিম, মঞ্জুরুল ইসলাম মিঠু ও এনায়েত খান টুনটু, চিকিৎসক শামসুর রহমান প্রমুখ। এমআর ফাউন্ডেশন, কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় এ আসরের অর্থায়ন করছেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও মীর রফিকুল ইসলাম। মঙ্গলবার বিকেলে একই মাঠে ৮দলীয় নকআউট এ টুর্নামেন্টের ১ম পর্বের ৪র্থ ও শেষ খেলায় শ্যামনগর শেখ এন্টারপ্রাইজ ও কলারোয়ার চন্দনপুরের বলাকা সংঘ পরষ্পরের মুখোমুখি হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads