আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে সাবেক ডাক তারও টেলিযোগাযোগও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকির বিরুদ্ধে গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী হজ , হযরত মোহাম্মাদ (সঃ), তাবলিগ জামাত,ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাংবাদিকদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যকরে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে সোমবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে দঃবিধি ঃ ২৯৫(ক) ২৯৮, ১৫৩(ক) ধারায় বিচার চেয়ে মামলা দায়ের করেছেন বরগুনা বারের আইনজীবি এ্যাডঃ মো. মিজানুর রহমান সিকদার। বিজ্ঞ বিচারক বৈজয়ন্ত বিশ্বাস গ্রহনযোগ্য শুনানির জন্য ১৫ ই অক্টেবার দিন ধার্য্য করেন।

আমতলীতে দুর্যোগ প্রশমন দিবস পালন
আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারী সংস্থা এনএসএস, অক্সফ্যাম ও ইউএসএআইডির সহযোগিতায় উপজেলা পরিষদের চত্বর থেকে উপজেলা পরিষদেও চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের নেতৃত্বে এক বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে শিক্ষার্থীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

তালতলীতে ইলিশ জব্দকালে মৎস্য কর্মকর্তা অবরুদ্ধ
মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা অভিযান পরিচালনার সময় সকিনা বাজার থেকে মজুত রাখা মা ইলিশ উদ্ধার কালে রবিবার সন্ধায় উপজেলা মৎস্য কর্মকর্তাকে ৩ ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় জেলে ও আড়ৎ মালিকরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় নিদ্রা-সকিনা কোস্টগার্ড সদস্যরা তাকে উদ্ধার করে। জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় চন্দ্র দাশ রবিবার বিকেলে উপজেলার সকিনা বাজারে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা অভিযান পরিচালনার সময় কামাল হোসেন, সামসুল হক হাওলাদার, নজরুল ইসলাম বিশ্বাস ও পিন্টু হাওলাদারের মাছের আড়তে মজুত রাখা মা ইলিশের সন্ধান পেয়ে উদ্ধারের পদক্ষেপ নিলে স্থানীয় জেলে ও আড়ৎ মালিকরা তাকে ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল হোসেনের সহায়তায় নিদ্রা-সকিনা কোস্টগার্ড সদস্যরা তাকে উদ্ধার করে এবং ২ হাজার মা ইলিশ জব্দ ও কামাল হোসেন নামে এক ব্যাক্তিকে আটক করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল হোসেন রবিবার রাত ৯ টায় জব্দকৃত ২ হাজার মা ইলিশ ধ্বংস করে ইলিশ মজুত রাখার দায়ে কামাল হোসেন কে ২ হাজার টাকা জরিমানা করেন।
তালতলীতে গলায় ফাঁস দিয়ে ৩ সন্তানের জননীর আত্মহত্যা
স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ৩ সন্তানের জননী গৃহবধু শিউলি বেগম(৩২)। রবিবার রাত সাড়ে নয়টায় ঘটনাটি ঘটেছে উপজেলার ছোটবগী ইউনিয়নের সিলভারতলী গ্রামে। জানা গেছে, ঐ গ্রামের কাদের চৌকিদার ঋনের দায়ে ঘর বিক্রি করার কথা বললে স্ত্রী শিউলি বেগমের সাথে এ নিয়ে বাকবিতন্ডা হয়। ওই দিন রাতেই স্বামী কাদের চৌকিদার নদীতে মাছ ধরতে গেলে স্ত্রী শিউলি বেগম ঘরের বারান্দার আড়ার সাথে রঁশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তালতলী থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পেরন করা হয়েছে।




