ads

রবিবার , ১২ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিশোরগঞ্জ থেকে চুরি হওয়া মাইক্রোবাস টঙ্গি থেকে উদ্ধার : আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১২, ২০১৪ ৫:২৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জ থেকে চুরি হওয়া মাইক্রোবাস টঙ্গি থেকে উদ্ধার : আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ থেকে চুরি হওয়া মাইক্রোবাস ঢাকা মেট্রো-গ-১১-২৪২১ টঙ্গী থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মাইক্রোবাস চুরির সঙ্গে জড়িত ২ চোরকে। এরা হলো- হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মহির উদ্দিনে পুত্র ইলিয়াছ (২৬) ও তার সহযোগি শহরের হারুয়া এলাকার ফালু মিয়ার পুত্র রানা (২২)। গত ০৮ অক্টোবর শহরের পাগলা মসজিদ এলাকা থেকে গাড়িটি চুরি হয়ে যায়। এ ব্যাপারে গাড়ির মালিক হারুয়া এলাকার বাসিন্দা নিগার সুলতানা থানায় জি.ডি করে। উক্ত জি.ডির প্রেক্ষিতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এস.আই নুরুল হুদার নেতৃত্বে সঙ্গীয় ৫ জন ফোর্স শুক্রবার রাতে টঙ্গি টিএন্ডটি এলাকা থেকে চোরসহ গাড়ীটি উদ্ধার করে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, মাইক্রো চোর ২ জনেই মোটরসাইকেল চুরি সিন্ডিকেটেরও সদস্য। এ ব্যাপারে মডেল থানায় মামলা নং- ১১ রুজু করা হয়েছে।

Shamol Bangla Ads

বাজিতপুরে সেরা পাঠকদের আলোচনা ও পুরস্কার বিতরন

বাজিতপুর উপজেলার হালিমপুর মেরাজ মান্নান আলম উচ্চ বিদ্যালয়ের ফুল ফারছু পাঠাগারে প্রধান অতিথি হিসাবে শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠিতব্য আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সেরা শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি এড: আব্দুর রহমান বোরহান, বাজিতপুর সহকারি কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

তাড়াইলে দুই জুয়াড়ির জেল

শনিবার কিশোরগঞ্জের তাড়াইলে দুই জুয়াড়িকে এক মাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. রাবেয়া আকতার এ রায় প্রদান করেন। জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার রাউতি ইউনয়নের পুরুড়া গ্রামে জুয়া খেলা অবস্থায় ওই গ্রামের ইমন (২০) ও শাহীন (২৫) নামে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাসের জেল প্রদান করা হয়।

তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী

শনিবার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ২০ দলীয় জোট নেতা হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর ছিদ্দিক, খেলাফত মজলিস নেতা মাওলানা মাওলানা ইলিয়াছ হোসাইন, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাওলানা দেলোয়ার হোসাইন, হাফেজ মাওলানা শামছুল আলম শাহজাহান, মুফতি আবদুল কাদির প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads