ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বামী পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০১৪ ৩:০৫ অপরাহ্ণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : অপ্রাপ্ত বয়সে বিয়ে ও স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের ৪ মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রেহেনা (১৫) নামের এক নববধু। উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের মোকছেদ আলীর মেয়ে রেহেনার (১৫) সঙ্গে চার মাস আগে একই উপজেলার আলমনগর গ্রামের কবজ আলীর ছেলে সিএনজি চালক রিপনের (২০) বিয়ে হয়। রেহেনা স্থানীয় আল-ফারুক টুপি ফ্যাক্টরিতে চাকরি করতো। বিয়ের আগে সিএনজি চালক রিপনকে দেখে তার পছন্দ হয়নি। আর এ কারণেই বিয়েতে রাজি ছিলনা রেহেনা। তারপরও পারিবারিক চাপে বিয়েতে রাজি হতে বাধ্য হয়। স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের পর থেকে প্রায়ই সে মনমরা থাকতো এবং বাবার বাড়িতে অবস্থান করতো। বৃহস্পতিবার তার শ্বশুর বাড়িতে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তার একদিন আগে বুধবার রাতে গোয়াল ঘরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে রেহেনার এক ভাই পাটখড়ি আনতে গোয়াল ঘরে গেলে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। পরে ময়না তদন্ত ছাড়াই তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম বলেন, কোন পক্ষের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। এব্যাপারে বৃহস্পতিবার গোপালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads