ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সন্ত্রাসীদের হুমকির মুখে চকরিয়ার ২২০টি বৌদ্ধ পরিবার : গ্রেফতারের দাবী সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০১৪ ৮:৪৬ অপরাহ্ণ
সন্ত্রাসীদের হুমকির মুখে চকরিয়ার ২২০টি বৌদ্ধ পরিবার : গ্রেফতারের দাবী সমাবেশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : সন্ত্রাসীদের হুমকির মুখে দিনযাপন করছেন চকরিয়া উপজেলা বমুবিলছড়ি ইউনিয়নের প্রায় ২২০টি বৌদ্ধ ধর্মালম্বী পরিবার। ওইসব পরিবার গুলো পুলিশকে জানানোর পরও কোন আইনগত ব্যবস্থা নিচ্ছেন না ওইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে। স্থানীয় আওয়ামীলীগ নেতা রুপন বড়ুয়াকে হত্যা চেষ্ঠার পর অনেকে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে চকরিয়া উপজেলা বৌদ্ধ সমিতি।

Shamol Bangla Ads

জানা যায়, গত ৩ অক্টোবর উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বিলছড়ি বড়–য়াপাড়া গ্রামের মৃত জনসেন বড়–য়ার পুত্র স্থানীয় আওয়ামীলীগ রুপন বড়ুয়াকে হত্যার উদ্দেশ্যে দু’সন্ত্রাসী বাড়িতে গেলে ওইসময় অস্ত্রসহ পাকড়াঁ করে ধরে ফেলে স্থানীয় জনতা। পরে স্থানীয় জনতা লামা থানা পুলিশের কাছে সৌপর্দ করে। গ্রেফতারকৃত ওই যুবক লামা উপজেলার লাইনজীরি এলাকার ওয়াছেদ আলীর পুত্র আবদুল করিম (২৫) এবং আবদুর রহিম (২২)। ওইসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক, ১টি চুরি, ১টি রামদা ও ৪রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় লামা থানার এসআই আবু সুফিয়ান বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। রুপন বড়–য়া হত্যা চেষ্ঠার মুল পরিকল্পনাকারী বমুবিলছড়ি ইউনিয়নের এক স্বেচ্ছাসেবকলীগ নেতা বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানা গেছে। ওই স্বেচ্ছাসেবকলীগ নেতা চকরিয়া পৌরসভার সাবেক এক ছাত্রলীগ নেতাকে দিয়ে ভাড়া করে গ্রেফতার হওয়া দু’সন্ত্রাসীকে। ওইদিনই আওয়ামীলীগ নেতা রুপন বড়–য়া চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। রুপন বড়–য়া জানান, স্থানীয় এক স্বেচ্ছাসেবকলীগ নেতা পূর্ব শত্রুতার জের ধরে তাকে কয়েকদফা হত্যা চেষ্ঠা করেছে। এরআগেও আমেক ওইনেতার মিথ্যা অভিযোগে জেলে জেতে হয়েছে। ঘটনার ৭দিন পরও রুপন বড়–য়া হত্যা চেষ্ঠার মুল পরিকল্পনাকারীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ সুযোগে একেরপর এক রুপন বড়–য়ার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন সন্ত্রাসীরা। বিলছড়ির ২২০টি পরিবার ভয়ে দিন যাপন করছেন। অনেকেই স্থানীয় ইউনিয়ন পরিষদে রাত যাপন করছেন। এদিকে রুপন বড়–য়াকে হত্যা চেষ্ঠার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চকরিয়া বৌদ্ধ সমিতি। এদিন পাঁচ শতাধিক নারীপুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিণ করে পরিষদে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, চকরিয়া থানার দারোগা রুহুল আমিন, আওয়ামীলীগ নেতা রুপন বড়–য়া, ইউপি সদস্য রতন বড়ুয়া, চকরিয়া বৌদ্ধ সমিতির সভাপতি বাবুল বড়ুয়া, সাধারণ সম্পাদক পটল বড়ুয়া, জেলা বৌদ্ধ সমিতির সহসভাপতি পরিমল বড়ুয়া ও ছাত্রলীগ নেতা নাজমুল আলম।

অবশেষে ফাঁসিয়াখালীতে বাগানের কর্মচারী অপহরণের ঘটনায় ১৪জনের বিরুদ্ধে মামলা

Shamol Bangla Ads

বাগানের কর্মচারী শাহাবউদ্দিনকে অপহরণ ও গুম করার ঘটনায় অবশেষে আদালতের নির্দেশে ১৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার দায়ের পর বাদীকে হুমকি দিচ্ছেন আসামীরা। তাদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে বাদী আনোয়ারা বেগম। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।
গত ২১সেপ্টেম্বর কর্মচারী শাহাবউদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে লামা উপজেলা জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ঠান্ডারঝিড়ি স্কুল পাড়া এলাকায় ডেসটিনি গ্রুপ ও ১১সদস্য বিশিষ্ট্য ব্যক্তি মালিকানাধীন কয়েক কোটি টাকা মূল্যের বাগান রয়েছে। ওই বাগানে কর্মচারী হিসাবে সাড়ে ৩বছর ধরে চাকুরী করেন চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের জালিয়াপাড়া গ্রামের মৃত এখলাস মিয়ার পুত্র শাহাবউদ্দিন। ডেসটিনি গ্রুপ ও ১১সদস্য ব্যক্তিদের বনায়ন দেখাশোনা করেন শাহাবউদ্দিন। সম্প্রতি স্থানীয় কিছু ব্যবসায়ি বাগানটি প্রায় দেড় কোটি টাকা দিয়ে কিনে নেওয়ার প্রস্তাব দিলে লোলুপ দৃষ্টি পড়ে ভুমিদস্যুদের। এতে বাগানটি দখল নিতে মরিয়া হয়ে উঠে ভূমিদস্যুরা। গত ২০জুলাই স্থানীয় ফাঁসিয়াখালীর ইয়াংছা মৌজার আপ্রুচিং মেম্বার, শফি মেম্বার, শহিদ মেম্বার, কামাল মেম্বার ও বাদশার নেতৃত্বে বাগানবাড়ি থেকে কর্মচারী শাহাবউদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের তিনমাস পার হলেও এখনো তার খোজ মেলেনি। এঘটনায় তার স্ত্রী আনোয়ারা বেগম তার স্বামীকে উদ্ধারের জন্য ইয়াংছা সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জকে অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা ২৯জুলাই স্ত্রীকে শ্লীলতাহানী ও হত্যার চেষ্টা করে। খবর পেয়ে লামা থানার অপারেশন অফিসার জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে আহত আনোয়ারাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। এনিয়ে ১৩ আগষ্ট থানায় আরো একটি এজাহার দায়ের করেন। পুলিশ অপহৃত শাহাবউদ্দিনকে উদ্ধার কিংবা আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় আনোয়ারা বেগম বাদী হয়ে লামা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। পিটিশন নং ১২৮/১৪। আদালত অভিযোগটি আমলে নিয়ে লামা থানার ওসিকে মামলা হিসেবে লিপিবদ্ধ ও আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
লামা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আদালতের নির্দেশে অভিযুক্ত আপ্রু চিং মার্মা মেম্বার, শহিদ মেম্বার, শফি মেম্বার, কামাল উদ্দিন মেম্বার, মনজুর আলম হেডম্যান, জাফর আলম, নাজেম উদ্দিন, ফুরকান, নাছির উদ্দিন, ইসমাইল,আলমগীর, বাদশা, আবছার ও রিদুয়ানকে আসামী করে লামা থানায় মামলা নং ১২, তাং ২১/০৯/২০১৪ইং রুজু করা হয়েছে। বর্তমানে আসামীদের গ্রেফতারসহ মামলার তদন্ত চলছে।

চকরিয়ায় ডাকাতের বিরুদ্ধে মামলা করায় বিপাকে পড়েছেন এক মহিলা আ’লীগ নেত্রী

চিরিঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হুমায়রা জন্নাতের স্বামী নাজেম উদ্দিনকে হত্যা চেষ্ঠা মামলার আসামীরা দিনদুপুরে সশস্ত্র অবস্থায় ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। পুলিশ তদন্তের নামে আসামীদের বাড়ি বাড়ি গিয়ে বৈঠক করছেন বলে অভিযোগ রয়েছে। ওইসব ডাকাতের হুমকির কারণে চরম নিরাপত্তাহীনতা ভোগছেন ওই মহিলা নেত্রীর পরিবার।
চকরিয়া উপজেলা চিরিঙ্গা ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাজেম উদ্দিনের স্ত্রী হুমায়রা জন্নাত জানান, গত ১২সেপ্টেম্বর সাড়ে ১২টার দিকে ৬/৭জন সশস্ত্র ডাকাত তাদের বসতবাড়িতে হানা দেয়। এসময় তারা তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে তার স্বামী নাজেম উদ্দিনের সর্বশরীর ঝাঝরা হয়ে যায়। ওইসময় ডাকাতরা অস্ত্রের মুখে ঘরের ভিতর ঢুকে তাদের নতুন করে পাকা ঘর নির্মাণের জন্য রক্ষিত নগদ দুই লাখ টাকাসহ বেশকিছু মূল্যবান মালামাল নিয়ে যায়। ওইদিনই গুলিবিদ্ধ অবস্থায় নাজেম উদ্দিনকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যায়। দুই সপ্তাহ চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসেন নাজেম উদ্দিনকে। তবে তিনি ফিরে আসলেও এখনো তার শরীরে একাধিক গুলির ষ্প্রিন্ডার রয়ে গেছে। মারাত্মক যন্ত্রনায় দিনযাপন করছেন তিনি। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসাও দিতে পারছেনা তার পরিবার। অসহনীয় দিনযাপন করছেন নাজেম উদ্দিনের পরিবার। এদিকে ঘটনার পরদিন নাজেম উদ্দিনের স্ত্রী মহিলা আওয়ামীলীগ নেত্রী হুমায়রা বেগম বাদী হয়ে চিহিৃত ৮জন ডাকাতের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলার একমাস পরও এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওল্টো ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন সরকার তদন্তের নামে আসামীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে গ্রেফতার না করে ফিরে আসছে। বাদী মহিলা নেত্রী হুমায়রা জন্নাত জানান, অনেক আসামী দিনদুপুরে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে ঘরের সামনে। প্রধান আসামী চিহিৃত ডাকাত আতাউল্লাহ, ডাকাত সিরাজ, ডাকাত নুরুল আমিন মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বাড়ীতে ডাকাতরা হানা দিয়েছিলো। ডাকাতরা গুলি চালিয়ে স্বামীর শরীরের বিভিন্ন অংশে ঝাঝরা করে ফেলেছে। বর্তমানে তার স্বামী অসহ্য যন্ত্রনায় মৃত্যুর প্রহর ঘুনছেন। অন্যদিকে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন তিনি। পুলিশ আসামীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মামলায় দূর্বল ধারা প্রয়োগ করেছে। যাতে আসামীরা মামলার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসতে পারে। দ্রুতসময়ে আসামীদের গ্রেফতারের দাবী জানান মহিলা নেত্রী হুমায়রা জন্নাত। তাদের গ্রেফতার না করলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখিতভাবে জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads